খেলা

বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে যা জানালো বিসিবি

  • 5:38 am - May 03, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার

আগামী আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত অনিশ্চয়তার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সফরটি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন শনিবার সংবাদমাধ্যমকে বলেন, “ভারতীয় দল সফরে নাও আসতে পারে—এমন কোনো আভাস বা ইঙ্গিত আমরা পাইনি। দুই দেশের বোর্ডের সম্পর্ক চমৎকার ও অত্যন্ত বন্ধুত্বপূর্ণ।

আমাদের বিশ্বাস, সফরটি ভালোভাবেই সম্পন্ন হবে। ”
এর আগে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে শুক্রবার বলা হয়, কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে।

সেই উত্তাপ উপমহাদেশের ক্রিকেট সূচিতেও প্রভাব ফেলতে পারে। প্রতিবেদনটিতে বাংলাদেশের সাবেক এক সামরিক কর্মকর্তার বিতর্কিত ফেসবুক পোস্টের কথাও উল্লেখ করা হয়, যেখানে তিনি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো দখলের আহ্বান জানিয়েছিলেন।
এসব বিষয় উল্লেখ করে বলা হয়, ভারতীয় দলের বাংলাদেশ সফর ‘অনিশ্চিত’ হতে পারে।
তবে বিসিবি জানায়, সফর নিয়ে তাদের হাতে এমন কোনো তথ্য নেই যা সংশয় সৃষ্টি করতে পারে। সফরটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সফর সূচির (এফটিপি) অংশ হিসেবে আগে থেকেই নির্ধারিত। গত ১৫ এপ্রিল বিসিবি ও বিসিসিআই যৌথভাবে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে।

সূচি অনুযায়ী, ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সফরের সূচি:

১ম ওয়ানডে – ১৭ আগস্ট, মিরপুর
২য় ওয়ানডে – ২০ আগস্ট, মিরপুর
৩য় ওয়ানডে – ২৩ আগস্ট, চট্টগ্রাম

১ম টি-টোয়েন্টি – ২৬ আগস্ট, চট্টগ্রাম
২য় টি-টোয়েন্টি – ২৯ আগস্ট, মিরপুর
৩য় টি-টোয়েন্টি – ৩১ আগস্ট, মিরপুর

বিসিবি বলছে, সফরের প্রস্তুতি ও দুই বোর্ডের মধ্যে যোগাযোগ স্বাভাবিকভাবেই এগোচ্ছে। তাই টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে যে আশঙ্কার কথা বলা হয়েছে, সেটিকে গুজব বলেই মনে করছে বোর্ড।

ভারতের সফরের পাশাপাশি ওই প্রতিবেদনে আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় এশিয়া কাপ নিয়েও অনিশ্চয়তার ইঙ্গিত দেওয়া হয়েছে। বলা হয়, ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে টুর্নামেন্টটি স্থগিতও হতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au