খেলা

চুক্তি ছাড়া জাতীয় দলে কাজ করছেন সালাউদ্দিন

  • 7:16 pm - May 03, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার

জাতীয় দলের কোচিং স্টাফ নিয়োগের দায়িত্ব বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছ থেকে চেয়ে নেন নাজমুল আবেদীন ফাহিম। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হিসেবে এটা তাঁর প্রাপ্য অধিকারও। সে অনুযায়ী প্রধান কোচ ফিল সিমন্সকে দীর্ঘ মেয়াদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের নিয়োগও সম্পন্ন হওয়ার কথা ছিল। কোনো এক অজানা কারণে এখন পর্যন্ত অফিসিয়ালি নিয়োগ পাননি তিনি। তবে বিসিবির একজন কর্মকর্তা জানান, সালাউদ্দিনকে ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত নিয়োগ দেওয়ার বিষয়টি সিদ্ধান্ত হয়ে আছে।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে সালাউদ্দিনকে নিয়োগপত্র দেওয়ার কথা ছিল। বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশে না থাকায় সেটা সম্ভব হয়নি। তাই চুক্তি ছাড়াই জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে কাজ করছেন সালাউদ্দিন। এ ব্যাপারে চেষ্টা করা হলে ফোন ধরেননি সহকারী কোচ। নাজমুল আবেদীন ফাহিমও কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার পরই জাতীয় দলে দেশি কোচ নিয়োগের উদ্যোগ নেন ফারুক আহমেদ। সে অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ফিল সিমন্সের সহকারী ছিলেন সালাউদ্দিন। বিসিবি সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হিসেবে ফারুক সে নিয়োগ দিয়েছিলেন। তিনি চাইলে সভাপতির ক্ষমতাবলে এখনও নিয়োগ দিতে পারেন। সভাপতি ক্ষমতাবলে এ নিয়োগ দিলে নাজমুল আবেদীন মনঃক্ষুণ্ন হয়ে হস্তক্ষেপের অভিযোগ আনতে পারেন বলে মনে করেন একজন কর্মকর্তা।

তিনি বলেন, ‘বিভেদের গল্প তখন পৌঁছে যাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। নিজেদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতেই অপেক্ষা করছেন বোর্ড সভাপতি। সালাউদ্দিন কেন নিয়োগ ছাড়া কাজ করছেন জানতে চাওয়া হলে নাজমুল আবেদীন প্রথমে বলেন, ‘চুক্তি ছাড়া কেউ কাজ করতে পারে? চুক্তি হয়েছে বলেই তো কাজ করছে।’ গতকাল পর্যন্ত সহকারী কোচ সালাউদ্দিনের সঙ্গে যে চুক্তি হয়নি বিষয়টি নিশ্চিত হয়েছে বলার পর ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, ‘নো কমেন্টস।’

সালাউদ্দিনের নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার কারণ হিসেবে ভিন্ন অভিমত পাওয়া যায় বিসিবিতে। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, ‘বিসিবি সভাপতির পছন্দের প্রার্থী হওয়ায় ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নিয়োগপত্র অনুমোদনের সুপারিশ করছেন না।

এ অভিযোগের সত্যতাও নিশ্চিত করা সম্ভব হয়নি নাজমুল আবেদীন বিষয়টি নিয়ে কথা বলতে রাজি না হওয়ায়। তবে বোর্ডের অন্য একটি সূত্র বলেছে, সালাউদ্দিনের নিয়োগের বিষয়টি নীতিগতভাবে চূড়ান্ত। তিনি বলেন, ‘সভাপতি আইসিসির মিটিংয়ে যাওয়ায় এবং জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ায় চুক্তিপত্রে স্বাক্ষর হয়নি। এ সপ্তাহে চুক্তি হতে পারে।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ফারুক আহমদকে ফোন করে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে বার্তা দিলেও সাড়া দেননি তিনি। বিসিবিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী। তিনিও এ ব্যাপারে কোনো উত্তর দিতে রাজি হননি। কারণ কোচ নিয়োগে ক্রিকেট পরিচালনা বিভাগের সুপারিশ ও পরিচালনা পর্ষদের অনুমোদন প্রয়োজন। প্রশাসনিক বিভাগ শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।

দেশি কোচ সালাউদ্দিনের নিয়োগ বিলম্ব হলেও বিদেশি পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের জায়গায় শিগগিরই শন টেইটকে দেখা যেতে পারে। পিএসএল শেষ হলে জাতীয় দলের পাকিস্তান সফরে যোগ দেওয়ার সম্ভাবনা আছে বলে জানা গেছে। শন টেইট বর্তমানে পিএসএলের দল করাচি কিংসে কাজ করছেন। যদিও অ্যাডামসকে বাদ দেওয়ার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বিসিবি কর্মকর্তারা।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au