খেলা

সাম্প্রতিক ইস্যু নিয়ে এবার মুখ খুললেন বিসিবি সভাপতি

  • 6:23 pm - May 04, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ সম্প্রতি বিভিন্ন সমালোচনার মুখে পড়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে তিনি গঠনমূলক সমালোচনার পাশাপাশি তার ভালো কাজগুলোর প্রশংসাও করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (৩ মে) এক সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ বলেন, “আমি জানি না কেন এত সমালোচনা হচ্ছে।

ভালো কাজ করছি, সেটা কেউ বলছে না কেন? সবার কাছে অনুরোধ, সবাই যেন গঠনমূলক সমালোচনা করে।
তিনি আরও বলেন, “কোনো ফ্যাসিস্টের সঙ্গে আমার সম্পর্ক নেই, বিন্দুমাত্র সংশ্লিষ্টতা থাকলে আমি এখানে আসতে পারতাম না।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে শুক্রবার বলা হয়, কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। সেই উত্তাপ উপমহাদেশের ক্রিকেট সূচিতেও প্রভাব ফেলতে পারে।

প্রতিবেদনটিতে বাংলাদেশের সাবেক এক সামরিক কর্মকর্তার বিতর্কিত ফেসবুক পোস্টের কথাও উল্লেখ করা হয়, যেখানে তিনি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো দখলের আহ্বান জানিয়েছিলেন। এসব বিষয় উল্লেখ করে বলা হয়, ভারতীয় দলের বাংলাদেশ সফর ‘অনিশ্চিত’ হতে পারে।
তবে বিসিবি জানায়, সফর নিয়ে তাদের হাতে এমন কোনো তথ্য নেই যা সংশয় সৃষ্টি করতে পারে। সফরটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সফর সূচির (এফটিপি) অংশ হিসেবে আগে থেকেই নির্ধারিত। গত ১৫ এপ্রিল বিসিবি ও বিসিসিআই যৌথভাবে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে।

এ নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন শনিবার সংবাদমাধ্যমকে বলেন, “ভারতীয় দল সফরে নাও আসতে পারে—এমন কোনো আভাস বা ইঙ্গিত আমরা পাইনি। দুই দেশের বোর্ডের সম্পর্ক চমৎকার ও অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। আমাদের বিশ্বাস, সফরটি ভালোভাবেই সম্পন্ন হবে। ফারুক আহমেদ আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, “ভারত কিছু জানায়নি। একটা পত্রিকা শুধু বলছে, তবে বিসিসিআইয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। এখন পর্যন্ত সিরিজ নিশ্চিত আছে।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au