খেলা

এশিয়া কাপে পাকিস্তান অংশগ্রহণের সুযোগ দেখি না: সুনীল গাভাস্কার

  • 5:17 am - May 05, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে পাকিস্তানকে নিয়ে এশিয়া কাপ আয়োজন এখন অনিশ্চয়তায় ঘেরা। সাবেক ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার মনে করেন, এমন পরিস্থিতিতে পাকিস্তান দল এশিয়া কাপে অংশ নেবে না।

এ বছরের শেষ দিকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এই টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে তা এখন ঝুঁকির মুখে।
ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস টু-কে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, “আমি পাকিস্তানকে এশিয়া কাপে দেখছি না।

তিনি আরও বলেন, বিসিসিআই সবসময় ভারত সরকারের নির্দেশ অনুসরণ করে এবং এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। তার মতে, যদি ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্কের উত্তেজনা না কমে, তাহলে পাকিস্তান দল এশিয়া কাপে অংশ নেবে না।

“বিসিসিআই সবসময় সরকারের সিদ্ধান্ত অনুসরণ করে। যদি পরিস্থিতি না বদলায়, তাহলে পাকিস্তানের অংশগ্রহণ সম্ভব নয়,” বলেন গাভাস্কার।

গাভাস্কার আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভেঙে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি এখন এই সংস্থার সভাপতির দায়িত্বে থাকায় নতুন জটিলতা সৃষ্টি হয়েছে।
এমনও হতে পারে যে এসিসি ভেঙে দেওয়া হবে এবং তিন বা চার দলের একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে। সেখানে হংকং বা সংযুক্ত আরব আমিরাতকেও আমন্ত্রণ জানানো হতে পারে,” মন্তব্য গাভাস্কারের।

তার মতে, ভারত যদি এসিসি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়, তবে অন্য দেশগুলিকে নিয়ে স্বতন্ত্র একটি চার বা পাঁচ দলের টুর্নামেন্ট আয়োজন করাও সম্ভব। সেই টুর্নামেন্ট বাংলাদেশ, শ্রীলঙ্কা বা আফগানিস্তানে হতে পারে, যদিও আয়োজক হিসেবে থাকবে ভারতই। পাক-ভারত সম্পর্কে বিদ্যমান উত্তেজনার প্রসঙ্গে গাভাস্কার বলেন, “যখন দুটি দেশ নিজেদের মধ্যে লড়াইয়ে লিপ্ত থাকে, তখন একসঙ্গে খেলাধুলা করাটা কঠিন হয়ে পড়ে।

তিনি সাফ জানিয়ে দেন, এই পরিস্থিতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ভবিষ্যৎও অন্ধকার।

পাহেলগামে সন্ত্রাসী হামলার পর বিসিসিআই-এর সহসভাপতি রাজীব শুক্লাও জানিয়েছিলেন, “ভারত কখনওই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না।

এই শাখার আরও খবর

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au