খেলা

আইপিএলে প্রথমবার ঘটলো যে ঘটনা!

  • 1:27 pm - May 05, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার

আইপিএলে ইতিহাসে ৬ বলে ৬ ছক্কার ঘটনা নেই বললেই চলে। তবে এবার প্রথম এই কাজটি করে দেখালেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টানা ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার।

রোববার রাতে ইডেমন গার্ডেনসে এই কীর্তি এক ওভারে নয়, দুই ওভার মিলিয়ে করে দেখিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৬ বলে ৬ ছক্কার ঘটনা অনেকবারই দেখা গেছে। তবে অবিশ্বাস্য হলেও সত্য, আইপিএলে এর আগে এমন ঘটনা একবারও দেখা যায়নি।

এদিন ৮ ছক্কা ও ৬ চারে ৪৫ বলে ৯৫ রান করেন পরাগ। এই ইনিংস খেলার পথে ১৩তম ওভারে মঈন আলির প্রথম বলে সিঙ্গেল নিয়ে পরাগকে স্ট্রাইক দেন শিমরন হেটমায়ার। পরের ৫ বলে ৫টি ছক্কা মারেন এই ব্যাটার।

মঈনের ওভারের পর বোলিংয়ে আসেন বরুণ চক্রবর্তী। আবার প্রথম বলে সিঙ্গেল নিয়ে পরাগকে স্ট্রাইক দেন হেটমায়ার। এই ওভারেও নিজের খেলা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েন পরাগ।

তবে এর পরও কলকাতার বিপক্ষে ম্যাচটি হেরে গেছে রাজস্থান। স্বাগতিকদের দেয়া ২০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ২০৫ রানে থেমেছে রাজস্থান রয়্যালস।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au