খেলা

জুনে শ্রীলঙ্কা সফর করবে টাইগাররা

  • 3:05 am - May 06, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার

জুনে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। তিন ফরম্যাটেই লড়াই আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে এ বছরের জুন-জুলাই মাসজুড়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। এক মাসব্যাপী এই দ্বিপাক্ষিক সিরিজে রয়েছে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সফর শুরু হবে ১৭ জুন, শেষ হবে ১৬ জুলাই।

শুরুতেই রয়েছে টেস্ট সিরিজ।

১৭ জুন গলে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে ২৫ জুন, কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি)।
ইতিহাসের পাতায় এখনও বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হারেনি শ্রীলঙ্কা। তবে এবার টাইগাররা কিছুটা আত্মবিশ্বাস নিয়েই যাচ্ছে, কারণ এপ্রিল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করা টেস্ট সিরিজ তাদের মনোবল বাড়িয়েছে।
টেস্ট সিরিজ শেষ হওয়ার পর আলোচনার কেন্দ্রে আসবে সাদা বলের লড়াই। তিনটি ওয়ানডেই হবে দিবা-রাত্রির ম্যাচ হিসেবে। এর প্রথম দুটি অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। শেষ ওয়ানডে হবে পাল্লেকেলেতে।

পাল্লেকেলেতে ১০ জুলাই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ১৩ জুলাই, ডাম্বুলায়। আর সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ জুলাই, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

বাংলাদেশ দল ১৩ জুন শ্রীলঙ্কা পৌঁছাবে।

সিরিজ সূচি

টেস্ট সিরিজ

১ম টেস্ট: ১৭–২১ জুন, গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
২য় টেস্ট: ২৫–২৯ জুন, সিংহলিজ স্পোর্টস ক্লাব, কলম্বো।

ওয়ানডে সিরিজ

১ম ওয়ানডে: ২ জুলাই, প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো।
২য় ওয়ানডে: ৫ জুলাই, প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো।
৩য় ওয়ানডে: ৮ জুলাই, পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

টি-টোয়েন্টি সিরিজ

১ম টি-টোয়েন্টি: ১০ জুলাই, পাল্লেকেলে।
২য় টি-টোয়েন্টি: ১৩ জুলাই, ডাম্বুলা।
৩য় টি-টোয়েন্টি: ১৬ জুলাই, প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au