খেলা

মাসসেরা ক্রিকেটার হওয়ার পথে মিরাজ

  • 3:10 am - May 06, 2025
  • পঠিত হয়েছে:৫৩ বার

এপ্রিল মাসের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বা মাসসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বোলার বেন সিয়ার্স।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজে দারুণ পারফর্ম করেন মিরাজ। দুই ম্যাচে বল হাতে শিকার করেন ১৫টি উইকেট, সঙ্গে ব্যাট হাতে করেন এক শতক।

বল ও ব্যাট—দুই ভূমিকাতেই ছিলেন সমান উজ্জ্বল।
সিলেট টেস্টে দুই ইনিংসেই ৫ উইকেট করে নেন এই স্পিনার (৫/৫২ ও ৫/৫০), যদিও বাংলাদেশ সেই ম্যাচে হারে তিন উইকেটে।

তবে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মিরাজ নিজেই। প্রথম ইনিংসে করেন ১০৪ রানের অনবদ্য ইনিংস, এরপর বল হাতে ফের নেন ৫ উইকেট (৫/৩২)।

তার অলরাউন্ড পারফরম্যান্সেই ইনিংস ও ১০৬ রানে জিতে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।
মিরাজ পুরো সিরিজে করেন ১১৬ রান (গড় ৩৮.৬৬) এবং নেন ১৫ উইকেট (গড় ১১.৮৬), যা তাকে এনে দিয়েছে মাসসেরা খেলোয়াড়ের জন্য শক্ত দাবিদার হিসেবে।
আইসিসি’র মনোনয়ন তালিকায় মিরাজের সঙ্গে থাকা ব্লেসিং মুজারাবানি ও বেন সিয়ার্সও দারুণ পারফর্ম করেছেন। তবে ব্যাট ও বল হাতে অলরাউন্ড পারফরম্যান্সে মিরাজই সবার চোখে এখন আলোচিত নাম।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au