খেলা

ফিফার ছাড়পত্র পেলে বাংলাদেশে আসবেন সুমিত

  • 3:14 am - May 06, 2025
  • পঠিত হয়েছে:৫৩ বার

হামজা চৌধুরির অভিষেকের পর বদলে গেছে বাংলাদেশের ফুটবলের চিত্র। জাতীয় দলে খেলার আগ্রহ বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে।

সেই তালিকায় নতুন নাম—সামিত সোম। কানাডা প্রবাসী এই মিডফিল্ডার এখন শুধুমাত্র ফিফার ছাড়পত্রের অপেক্ষায়।
ইতোমধ্যেই হাতে পেয়েছেন বাংলাদেশের পাসপোর্ট।
২৭ বছর বয়সী সামিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়।

বাংলাদেশি বাবা-মায়ের সন্তান সামিত বর্তমানে খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসি-তে। ২০২০ সালে তিনি কানাডার জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।
তবে এরপর থেকে আন্তর্জাতিক ফুটবলে ছিলেন অনিয়মিত।
সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করার পরপরই সামিত আবেদন করেন পাসপোর্টের জন্য। বাংলাদেশ সময় শুক্রবার রাতে টরেন্টোর বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলেট অফিসে তিনি আবেদন করেন। মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই তার ই-পাসপোর্ট ইস্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি বলেন, “সামিত ইতোমধ্যে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন। এখন আমরা প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত করে ফিফার কাছে আবেদন করবো। অনুমোদন পেলে বাংলাদেশের হয়ে তার মাঠে নামতে আর কোনো বাধা থাকবে না।

এদিকে সামনের মাসেই বাংলাদেশ দলের সামনে বড় চ্যালেঞ্জ। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে সিঙ্গাপুর। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি থেকে ছাড়পত্র পেলে সেই ম্যাচেই দেখা যেতে পারে সামিত সোমকে বাংলাদেশের মিডফিল্ডের নেতৃত্বে।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au