খেলা

ধর্ষণের অভিযোগে গ্রেফতার রোহিত, হার্দিকদের সতীর্থ

  • 4:09 pm - May 07, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার

আইপিএলের মাঝপথেই নেতিবাচক খবরের শিরোনামে এলো ভারতের ক্রিকেট। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্কের অভিযোগে শিবালিক শর্মা নামের এক ক্রিকেটারকে গ্রেফতার করেছে যোধপুরের কুড়ি ভগতাসনি হাউজিং বোর্ড থানার পুলিশ। ২৬ বছর বয়সী শিবালিক ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন। আইপিএলে গত বছর মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলেন।

ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, শিবালিকের বিরুদ্ধে ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ’-এর অভিযোগ তুলেছেন এক তরুণী। যোধপুরের কুড়ি ভগতাসনি থানায় মামলা দায়েরের পরই তাকে আটক করা হয়। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

পুলিশ জানায়, ২০২৩ সালে বরোদার এই ক্রিকেটারের সঙ্গে পরিচয় হয় অভিযোগকারীর। সম্পর্ক ঘনিষ্ঠ হলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান শিবালিক। তবে ২০২৪ সালের আগস্টে তাকে বরোদায় ডেকে পাঠান এবং সেখানকার পারিবারিক এক আলোচনায় জানানো হয়, শিবালিকের বিয়ে অন্যত্র ঠিক করা হয়েছে। এরপরই থানায় অভিযোগ জানান তরুণী।

শিবালিক শর্মা বরোদা দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে অংশ নেন। বাঁ-হাতি ব্যাটিংয়ের পাশাপাশি পার্টটাইম স্পিন বোলিংও করেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বরে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে সিকিমের বিপক্ষে ১৭ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ক্রিকেটার।

২০২৪ আইপিএল মৌসুমে ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে স্কোয়াডে থাকা সত্ত্বেও মাঠে নামার সুযোগ পাননি তিনি।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au