খেলা

দক্ষিণ আফ্রিকার নতুন কোচ শুকরি কনরার্ড

  • 5:48 am - May 10, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার

দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেট দলের কোচিং দায়িত্বে বড় রদবদল ঘটেছে। আগেই টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্বে থাকা শুকরি কনরাড এবার হাল ধরলেন সীমিত ওভারের ক্রিকেটেও।

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তিনি তিন ফরম্যাটেই প্রোটিয়াদের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।
২০২৩ সাল থেকে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ৫৮ বছর বয়সী কনরাড।

তার অধীনেই প্রোটিয়ারা পৌঁছে গেছে আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
কনরাড নতুন দায়িত্বে আসছেন র‍ব ওয়াল্টারের স্থানে, যিনি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল এবং ২০২৪ টি২০ বিশ্বকাপের ফাইনালে দলকে পৌঁছে দেওয়ার পর এ এপ্রিলেই পদত্যাগ করেন।

কনরাড এখন থেকে একজন নির্বাচকের সঙ্গে যৌথভাবে দল নির্বাচন করবেন, যেখানে এর আগে তিনি টেস্ট দলে এককভাবে স্কোয়াড বাছাই করতেন। এখনও সেই নির্বাচকের নাম ঘোষণা হয়নি।

সীমিত ওভারের কোচ হিসেবে কনরাডের প্রথম অ্যাসাইনমেন্ট হবে জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে সাদা বলের সিরিজ।

এর আগে দক্ষিণ আফ্রিকা ১১ জুন লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে একটি টেস্ট খেলবে, যেটি হবে টি-টোয়েন্টি সিরিজের আগে।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা ও আরও কয়েকটি দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। কনরাডের নেতৃত্বে দল এখন থেকেই প্রস্তুতি শুরু করছে সেই লক্ষ্যকে সামনে রেখে।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au