খেলা

শৃঙ্খলা ভাঙার দায়ে ঢাকার ক্লাব বসুন্ধরা কিংস,মোহামেডান ও আবাহনীকে জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন

  • 6:01 am - May 10, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার

কখনও রেফারির সিদ্ধান্ত মনপূত না হওয়ায়, কখনও ফাউলকে কেন্দ্র করে হাতাহাতি, ধাক্কাধাক্কি, এমনকি মারামারিতে জড়িয়েছেন বসুন্ধরা কিংস, মোহামেডান ও আবাহনীর খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা। কম যাননি তাদের সমর্থকেরাও। তারাও কখন গ্যালারি স্মোক ফ্লেয়ার জ্বালিয়ে খেলা বিঘ্নিত করেছেন, অকারণে মাঠে প্রবেশও করেছেন। এই সব কাণ্ড নিয়ে বসেছিল বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। ক্লাবগুলোকে আর্থিক দণ্ড দেওয়াসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে তারা।

বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানা দিতে হবে বসুন্ধরা কিংস, মোহামেডান ও আবাহনীকে। খেলোয়াড়দের মধ্যে শাস্তি পেয়েছেন সাদ উদ্দিন, সোহেল রানা ও মোহাম্মদ শাহীন।

গত ১২ এপ্রিলে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত বসুন্ধরা কিংস ও মোহামেডানের মধ্যকার ম্যাচে মোহামেডানের সমর্থকরা স্মোক ফ্লেয়ার জ্বালানোর কারণে দলটিকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই ম্যাচেই কিংসের সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণের কারণে তাদেরকেও জরিমানা গুণতে হচ্ছে ১ লাখ টাকা।

ভাষা সৈনিক ধীরেন্দ্র নাথ দাথ দত্ত স্টেডিয়ামে গত ২৬ এপ্রিলে আবাহনী ও মোহামেডানের ম্যাচে সমর্থকদের উচ্ছৃঙ্খলতায় মোহামেডানকে আরও ১ লাখ টাকা আর্থিক জরিমানা গুণতে হবে।

গত ২ মে’তে ধীরেন্দ্র নাথ দাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ও বাংলাদেশ পুলিশ এফসির মধ্যকার খেলায় অখেলোয়াড়সুলভ আচরণের কারণে পুলিশের দানিলো অগাস্তো ও মান্নাফ রাব্বিকে এবং মোহামেডানের ইমানুয়েল সানডে ও মোঃ সুজনকে সতর্ক করেছে কমিটি।

ওই ম্যাচে মোহামেডান সমর্থক আওলাদ হোসেন (ইমাম) অবৈধভাবে মাঠে ঢুকে প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে ধাক্কা দেন এবং মারতে তেড়ে যান। আওলাদকে পরবর্তী এক বছরের জন্য বাফুফে কর্তৃক আয়োজিত যে কোন প্রতিযোগিতায় স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি মোহামেডানও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ডিসিপ্লিনারি কমিটি।

গত ২ মে বসুন্ধরা কিংস অ্যারেনায় কিংস বনাম আবাহনীর খেলা চলাকালীন রেফারির অনুমতি ছাড়াই কিংসের সহকারী প্রশিক্ষক মাহবুব হোসেন রক্সি মাঠে ঢুকে অশালীন অঙ্গভঙ্গি করেন। এ প্রেক্ষিতে বাফুফে ডিসিপ্লিনারী কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত গ্রহণ না হওয়া পর্যন্ত বাফুফে আয়োজিত সকল প্রতিযোগিতায় রক্সিকে অংশগ্রহণ হতে বিরত থাকতে বলা হয়েছে।

ওই ম্যাচে কিংসের সাদ উদ্দিন ফাউলের কারণে লাল কার্ড পাওয়ার পরও খেলা শেষে অবৈধভাবে মাঠে প্রবেশ করে ম্যাচ কমিশনারের সাথে বাকবিতন্ডায় জড়ান ও ম্যাচ কমিশনারকে ধাক্কা দেন। তাকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি এ বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত গ্রহণ না হওয়া পর্যন্ত বাফুফে কর্তৃক আয়োজিত সকল প্রতিযোগিতার খেলায় অংশগ্রহণ হতে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিটি৷

ওই ম্যাচেই কিংসের সোহেল রানাও লাল কার্ড দেখেছিলেন অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে। তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে বাফুফে। একই ম্যাচে খেলা শেষে কিংসের সাপোর্টিং স্টাফ তামিম নিময় বর্হিভূতভাবে মাঠে প্রবেশ করা এবং আবাহনীর প্রতি আক্রমনাত্মক কথা বলে ছয় মাসের জন্য স্টেডিয়ামে নিষিদ্ধ হয়েছে। এ ম্যাচের ঘটনায় কিংসকেও ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ওই ম্যাচের কাণ্ডে আবাহনীর খেলোয়াড় শাহীন আহমেদ দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছে। ম্যাচ শেষে সমর্থকদের গোলমালের দায়ে ১ লাখ টাকা আর্থিক জরিমানাও গুনতে হবে আবাহনীকে।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au