খেলা

টেস্ট খেলতে চান না বিরাট কোহলি

  • 7:05 pm - May 10, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার

টি-২০ বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় বলে দেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাদের পথে হাঁটেন রবীন্দ্র জাদেজাও। ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

এবার জানা গেল, বিরাট কোহলিও বিদায় বলতে চান টেস্ট ফরম্যাটকে। সংবাদ মাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, লাল বলের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার বিষয়ে বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটার। এমনকি মাস খানেক আগে থেকেই শুরু হয়েছে এই আলোচনা।

তবে ভারতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা চান কোহলি টেস্ট ক্রিকেট খেলে যাক। বিশেষ করে ইংল্যান্ড সফরের আগে তাকে অবসরের সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাওয়ার কথা ভারতের।

কোহলি বিদায় নিলে ‘অভিজ্ঞতাশূন্য’ দলে পরিণত হবে ভারত। কারণ এরই মধ্যে রোহিত শর্মা অবসর বলে দিয়েছেন। রবিশচন্দন অশ্বিন সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেছেন। চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানেও নেই ভারতের দলে। এখানো টেস্ট খেলার মতো ফিটনেসে আসেননি মোহাম্মদ শামি।

বিরাট কোহলি অবসর নিলে নতুন অধিনায়ক হতে যাওয়া শুভমন গিলের জন্য বড় চাপের সফর হবে ইংল্যান্ড সিরিজ। কোহলি যদি অবসরের চিন্তা থেকে সরে না আসেন তাহলে ১২৩ টেস্টে শেষ হবে তার ১৪ বছরের ক্যারিয়ার। টেস্টে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার ৯২৩০ রান করেছেন। সেঞ্চুরি করেছেন ৩০টি।

এই শাখার আরও খবর

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au