খেলা

মেসির গোলের পরও হার এড়াতে পারেনি ইন্টার মায়ামি

  • 4:50 pm - May 11, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার

প্রথমার্ধে দুই গোল হজম। বিরতির পর আরও দুটি। এর মাঝে চমৎকার ফিনিশিংয়ে একটি গোল করলেন লিওনেল মেসি। তাতে লাভ তেমন হলো না। বড় হার নিয়ে মাঠ ছাড়ল ইন্টার মায়ামি।

মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মিনেসোটা ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে মায়ামি।

যুক্তরাষ্ট্রের দলটির হয়ে খেলা ম্যাচগুলোর মধ্যে মেসির সবচেয়ে বড় পরাজয় এটিই। আগের বড় পরাজয় ছিল ৩-১ গোলে, ভিন্ন তিন ম্যাচে। এই মাসের শুরুতে কনক্যাকাফ চ্যাম্পিয়নশিপে ভ্যানকুভারের বিপক্ষে, একই টুর্নামেন্টে ২০২৪ সালে মন্তেরেইয়ের বিপক্ষে, একই বছর এমএলএসে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ওই স্কোরলাইনে হেরেছিল মায়ামি।

মায়ামির হয়ে প্রায় দুই বছরের ক্যারিয়ারে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে মেসির অষ্টম হার এটি।

ব্যক্তিগত কারণে এই ম্যাচে মায়ামির হয়ে খেলেননি উরুগুয়ের তারকা লুইস সুয়ারেস।

বাংলাদেশ সময় রোববার ভোরে শেষ হওয়া ম্যাচে বল দখলে মায়ামি একচেটিয়া আধিপত্য করে। ৭৩ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১০টি শট নিয়ে কেবল তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা, তিনটিই ছিল মেসির, তার দুটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। মিনেসোটার ৮ শটের ৫টি লক্ষ্যে ছিল।

প্রতিপক্ষের মাঠে ৩২তম মিনিটে পিছিয়ে পড়ে মায়ামি। সতীর্থের পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন লংওয়ানে।

প্রথমার্ধের যোগ করা সময়ে হেডে ব্যবধান দ্বিগুণ করেন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার অ্যান্টনি মার্কানিক।

দুই গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে একটি শোধ করেন মেসি। জর্দি আলবার পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন মহাতারকা।

মায়ামির হয়ে টানা চার ম্যাচে গোলহীন থাকার পর টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী।

মেসির ওই গোলে ঘুরে দাঁড়ানোর আশা জাগালেও, ৬৮ থেকে ৭০ মিনিটের মধ্যে আরও দুই গোল হজম করে মায়ামি। প্রথমে আত্মঘাতী গোল করেন মায়ামির ডিফেন্ডার মার্সেলো উইগান্ট। কর্নারের প্রতিপক্ষের হেড ক্লিয়ারের চেষ্টায় দূরের পোস্টে হেডে নিজেদের জালেই বল পাঠান তিনি। আর বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরাল শটে চোখধাঁধানো গোলে মায়ামির কফিনে চতুর্থ পেরেক ঠুকে দেন রবিন লুদ।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন হারের পর গত সপ্তাহে এমএলএসে নিউ ইয়র্ক রেড বুলসকে ৪-১ গোলে হারিয়েছিল মায়ামি। পরের ম্যাচে আবার পথ হারিয়ে একই ব্যবধানে হেরে গেল হাভিয়ের মাসচেরানো দল।

আর্জেন্টিনার সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার ও মেসির সাবেক সতীর্থ মাসচেরানো গত নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর ১৯ ম্যাচের পাঁচটিতে হারল মায়ামি।

১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার চারে আছে মায়ামি। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস ক্রু।

এই শাখার আরও খবর

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au