খেলা

সাফ অনূর্ধ্ব-১৯ সেমিফাইনালে প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি বাংলাদেশের

  • 4:38 am - May 13, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার

সাফ অ-১৯ চ্যাম্পিয়নশীপের সেমিফাইনাল ইতিমধ্যে নিশ্চিত হয়েছে বাংলাদেশের যুবাদের। গ্রুপ ’এ’ থেকে প্রথম দল হিসেবে শেষ চারে পৌঁছায় ফয়সাল-মোর্শদরা। প্রথম ম্যাচে মালদ্বীপের সাথে ২-২ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে পরাজিত করে বাংলাদেশ।

আজ সোমবার পুরো দল রিকভারি সেশনে অংশ নেয়। ভারত থেকে দলের ডিফেন্ডার মিঠু চৌধুরী ভালো ফুটবল খেলে ফাইনালে উঠার লক্ষ্যের কথা জানান।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হচ্ছে তা এখনও নিশ্চিত নয়। দুই গ্রুপেরই শেষ ম্যাচের দিকে নজর রাখতে হবে বাংলাদেশকে। মালদ্বীপ ও ভুটানের মধ্যকার ম্যাচে যদি মালদ্বীপ ৩ গোলের বেশি ব্যবধানে জিতে তবে বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হবে। সেক্ষেত্রে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়নের সাথে মুখোমুখি হতে হবে। আর যদি বাংলাদেশ গ্রুপের সেরা দল হয়, তখন ‘বি’ গ্রুপের রানার্সআপ দলের সাথে ফাইনালে উঠার লড়াইয়ে নামতে হবে। ‘বি’ গ্রুপ থেকে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন ও নেপাল গ্রুপ রানার্সআপ হওয়ার সম্ভাবনা বেশি। যদিও এই দুই দলের মধ্যকার ম্যাচেই বিষয়টি নির্ধারিত হবে।

তবে প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নয় বাংলাদেশের ফুটবলাররা। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে যেতে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
দলের ম্যানেজার জালাল উদ্দিন দলের ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান। আগে সেমিফাইনাল জয় করে তবেই ফাইনাল নিয়ে ভাবতে চান। আগামী ১৬ মে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ দল।

এই শাখার আরও খবর

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au