খেলা

চিন্তায় পরিবর্তন এনেছেন টাইগারদের নতুন টি টোয়েন্টি অধিনায়ক

  • 4:45 am - May 13, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস তার প্রথম পূর্ণাঙ্গ দায়িত্ব পালন শুরু করতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে। এই দুই ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে তার নেতৃত্বের নতুন অধ্যায় ।

১২ মে মিরপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিটন দাস জানান, তার অধিনায়কত্বের মূল লক্ষ্য হলো সিরিজ জয়। তিনি বলেন, “আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড় তারা চায় পারফর্ম করতে।

প্রত্যেকটা অধিনায়ক বাংলাদেশের সে চায় তার দলটা জিতুক। সুতরাং আমিও ব্যতিক্রম কিছু না। আমি চাইব আমার হাত ধরে যেন বড় কিছু হয় বা আমি যেন যেকোনো সিরিজে গিয়ে জিততে পারি—লক্ষ্য একটাই। ”
তিনি আরও উল্লেখ করেন যে, অধিনায়কত্বের চাপ নিয়ে তিনি চিন্তিত নন।

বরং এই দায়িত্ব তাঁকে আরও ইতিবাচকভাবে খেলতে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন।
কৌশলগত দৃষ্টিভঙ্গি

লিটন দাস ব্র্যান্ডেড ক্রিকেটের পরিবর্তে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী খেলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আসলে ব্র্যান্ডেড ক্রিকেট আমি এটা বলবো না। আমি যেভাবে চিন্তা করি আপনাকে যদি ওই উত্তরটা দিই—কোনো কোনো খেলায় ১৮০ কিংবা ২০০ রান তাড়া করতে হতে পারে আবার কোনো কোনো খেলায় ১৪০-১৪৫ রান তাড়া করতে হতে পারে। আমি কিভাবে খেললে ম্যাচটা জিততে পারি এটা হচ্ছে প্রধান লক্ষ্য।

তিনি চান, প্রতিটি খেলোয়াড় যেন ম্যাচের প্রয়োজন অনুযায়ী নিজেদের ভূমিকা পালন করে।

সহকারী কোচ সালাউদ্দিনের মূল্যায়ন

বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন লিটন দাসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “লিটন খুবই ভালো টেকনিশিয়ান, ফিল্ড প্লেসমেন্ট এবং বোলারের শক্তি সম্পর্কে তার ভালো ধারণা আছে। প্রতিপক্ষ সম্পর্কে সে খুব ভালোভাবে বিশ্লেষণ করে।

তিনি আরও বলেন, “বাংলাদেশ দলের অধিনায়ক মানে পুরো দেশেরই অধিনায়ক। এটা আমাদের মানতে হবে। আপনারা হয়তো অনেকেই ওকে অপছন্দ করেন। অনেকের হয়তো অধিনায়ককে দেখলেই মাথা গরম হয়ে যায়। কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক হওয়া সহজ কাজ নয়। আপনারা বাইরে থেকে মনে করতে পারেন সহজ। তবে এটা অনেক কঠিন কাজ এবং এটার জন্য আমাদের সবাইকে সাপোর্ট করতে হবে।

সামনের সূচি

সংযুক্ত আরব আমিরাত সফর: ১৭ ও ১৯ মে, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম।
পাকিস্তান সফর: ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত, ফয়সালাবাদ ও লাহোরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au