খেলা

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের সময়

  • 1:20 am - May 14, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার

মেলবোর্ন ১৩ মে-মাসের শেষদিকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করার কথা ছিল বাংলাদেশের। তবে ভারতের সঙ্গে দেশটির চলমান সংঘাতের কারণে সিরিজটি অনিশ্চিত হয়ে যায়।

সেই অনিশ্চয়তা দূর করতে সূচিতে পরিবর্তন এনে নতুন সময়সূচি পাঠিয়েছে পিসিবি।
আগের সূচি অনুযায়ী ২৫ মে শুরু হওয়ার কথা ছিল সিরিজটি।

নতুন সূচি অনুসারে, সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৭ মে। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২৯ মে ও ১ জুন অনুষ্ঠিত হবে।

তিনটি ম্যাচই হবে ফয়সালাবাদে। আগামী ৩ ও ৫ জুন সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ হবে লাহোরে।

তবে নির্ধারিত সূচির পরিবর্তনের পাশাপাশি পাকিস্তান সফরে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়েও রয়েছে সংশয়। বিসিবির পক্ষ থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বলে জানা গেছে।

প্রাথমিকভাবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল পিসিবির। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের জেরে পিএসএল সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। টুর্নামেন্টটি ফের শুরু হবে ১৭ মে এবং শেষ হবে ২৫ মে। ফলে একই সময়ে বাংলাদেশ সিরিজ আয়োজন সম্ভব না হওয়ায় তা পিছিয়ে দিয়েছে পাকিস্তান বোর্ড।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au