খেলা

এক নম্বর হতে চান মেহেদী হাসান মিরাজ

  • 1:39 am - May 14, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার

মেলবোর্ন ১৪ মে-জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সেঞ্চুরির পাশাপাশি বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পুরস্কার হিসেবে উঠে এসেছেন টেস্টের সেরা অলরাউন্ড র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে। তবে তাতেও সন্তুষ্ট নন মিরাজ।

তার চোখ র‍্যাংকিংয়ের প্রথম স্থানে। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ বলেন, ‘‘অবশ্যই খুবই ভালো লাগার বিষয়। সত্যি কথা বলতে এক নম্বরে আসতে পারলে আরো ভালো লাগবে।

দ্বিতীয় স্থানে আসা ভালোলাগার বিষয় হলেও মিরাজের চোখ একে, ‘‘লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার। দিন শেষে নিজে ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে, পারফরম্যান্স করতে হবে, তো ওভাবে অনেক বড় চিন্তা করছি না। ছোট ছোটভাবে আগাতে চেষ্টা করছি।

এদিকে বাংলাদেশের বোলিং কোচ হলেন শন টেইট। বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে কোচিংয়ের সময় মিরাাজ ছিলেন ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক। পুরোনো অভিজ্ঞতা নিয়ে কথা বলেন এই অলরাউন্ডার।

‘‘দেখেন শন টেইটের সঙ্গে এর আগে আমি কাজ করেছিলাম। আমি যেবার বিপিএলে অধিনায়ক ছিলাম চিটাগংয়ের সেবার শন টেইট কিন্তু কোচ ছিল। তো আমার কাছে মনে হয় ওর সাথে বোঝাপড়াটা খুব ভালো ছিল। একজন মানুষ হিসেবে ও (শন টেইট) অনেক ভালো। অনেক দয়ালু এবং সাহায্যকারী।

২০২৭ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশের ডাগআউটে থাকবেন টেইট। মিরাজ মনে করেন তার মতো কোচ দলের জন্য ভালো।

‘‘আমার মনে হয় এরকম টাইপের কোচ থাকা দলের জন্য খুবই ভালো। আমি নিজেও ওকে ব্যক্তিগতভাবে চিনি জানি ও খেলোয়াড়দের অনেক সাপোর্ট করে। এবং ও নিজে যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতো দলে। ও জানে এখানে কি করতে হবে। আমার মনে হয় এটা ভালো পজিটিভ দিক আমাদের দলের জন্য যে ওকে বেছে নেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au