খেলা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

  • 1:46 am - May 14, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার

মেলবোর্ন ১৪ মে-টেস্ট চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্যে আবারও লড়াইয়ে নামতে চলেছে অস্ট্রেলিয়া। লর্ডসে অনুষ্ঠিতব্য ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে শক্তির কোনো ঘাটতি রাখতে চায় না দলটি। সেই লক্ষ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা করেছে এক ব্যালান্সড ও অভিজ্ঞতায় ভরপুর ১৫ সদস্যের দল।

দলে ফিরেছেন চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা অধিনায়ক প্যাট কামিন্স, নির্ভরযোগ্য পেসার জশ হ্যাজেলউড এবং পেস-অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। আগামী ১১ জুন ঐতিহাসিক লর্ডসের মাঠে শুরু হবে শিরোপা রক্ষার সেই গুরুত্বপূর্ণ মিশন।

গতবার ভারতের বিপক্ষে ফাইনালে জয় পেয়ে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করেছিল অজিরা। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে প্রতিটি বিভাগেই আনা হয়েছে ভারসাম্য। কামিন্সের নেতৃত্বে পেস আক্রমণ সাজানো হয়েছে স্টার্ক, হ্যাজেলউড ও স্কট বোল্যান্ডকে ঘিরে। স্পিন বিভাগে আছেন নাথান লায়ন এবং ম্যাট কুহনেম্যান।

অলরাউন্ডার হিসেবে থাকছেন ক্যামেরুন গ্রিন, উঠতি প্রতিভা স্যাম কনস্টাস এবং বো ওয়েবস্টার। উইকেটের পেছনে মূল ভরসা অ্যালেক্স ক্যারি, ব্যাকআপ হিসেবে রয়েছেন জশ ইংলিস। ব্যাটিং লাইনআপে এক ঝাঁক অভিজ্ঞ মুখ—উসমান খাজা, মার্নাস লাবুশেইন, স্টিভ স্মিথ ও ট্রাভিস হেড। স্মিথ থাকছেন সহ-অধিনায়কের ভূমিকায়।

নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি বলেন, “আমাদের এই স্কোয়াডে রয়েছে অভিজ্ঞতার গভীরতা, সাম্প্রতিক পারফরম্যান্স এবং ভারসাম্য। উপমহাদেশ সফরে ভালো খেলার আত্মবিশ্বাস নিয়ে আমরা ফাইনালের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
এই একই দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৬ জুন থেকে শুরু হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজেও অংশ নেবে।

অস্ট্রেলিয়ার চূড়ান্ত স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, স্কট বোল্যান্ড, ক্যামেরুন গ্রিন, উসমান খাজা, মার্নাস লাবুশেইন, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), ট্রাভিস হেড, ম্যাট কুহনেম্যান, নাথান লায়ন, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিস, স্যাম কনস্টাস, বো ওয়েবস্টার।

ভ্রমণ রিজার্ভ: ব্রেন্ডন ডগেট।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au