খেলা

পাকিস্তান সিরিজের সিদ্ধান্ত নিবে সরকার

  • 4:45 am - May 15, 2025
  • পঠিত হয়েছে:৫৯ বার

মেলবোর্ন ১৫ মে- ভারতের সঙ্গে সংঘাতের পর পিএসএল স্থগিত করে দেয় পাকিস্তান। যদিও পরে আসরটি ফের চালু করা হয়, কিন্তু এই টুর্নামেন্টের পরেই বাংলাদেশ সফর নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

গতকাল অবশ্য নতুন সূচির প্রস্তাব করে পিসিবি। তবে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ দলের। তবে বিসিবি জানায়, সফরটি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের অনুমোদন এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলার প্রয়োজন রয়েছে।

নিরাপত্তা শঙ্কা থাকায় বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে বিসিবি।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, ‘আমরা গতকাল এই বিষয়ে (১৩ মে) জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি পাঠিয়েছি যেন তারা মন্ত্রণালয়ে পাঠায়।

এর আগের দিন উপদেষ্টাকে জানিয়েছিলাম। আজও তার সঙ্গে কথা হয়েছে।
সবার সঙ্গে কথা বললেও বিসিবি প্রধানের এখনও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করা বাকি রয়েছে, ‘পিএসএল শুরু হয়েছে, আইপিএলও পুনরায় শুরু হবে। এমন পরিস্থিতিতে পাকিস্তান সফরে যাওয়া আদৌ ঠিক হবে কিনা, তা বলা কঠিন। তবে সরকারের দিক থেকে কোনো নির্দেশনা পেলে তারপর আমরা খেলোয়াড়দের পাশাপাশি বাকিদের সঙ্গে আলোচনা করব।

সরকারের অনুমোদন ছাড়া পাকিস্তান সফরে যাবে না বাংলাদেশ। একা তিনি এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না জানিয়ে বলেন ‘প্রথমে সরকার অনুমোদন নিতে হবে। এরপর খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে হবে। ভেন্যু কিংবা অন্যান্য বিষয়ও দেখা লাগবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একা কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।

পিএসএলের নতুন সূচি চূড়ান্ত করার পর বাংলাদেশ সফরের জন্যও নতুন করে সূচি তৈরি করেছে পিসিবি। এই সূচি অনুযায়ী আগামী ২৭ মে থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। ৫ জুন শেষ টি-টোয়েন্টির মাধ্যমে শেষ হবে সিরিজটি।

এই শাখার আরও খবর

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au