খেলা

আইসিসির সেরা ক্রিকেটার মিরাজ

  • 5:12 am - May 15, 2025
  • পঠিত হয়েছে:৪৭ বার

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে সেঞ্চুরির দেখা পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। বল হাতেও আলো ছড়িয়েছেন তিনি।দারুণ এই অলরাউন্ডিং পারফরম্যান্সে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা নির্বাচিত হলেন বাংলাদেশি এই ক্রিকেটার। নিজেদের ওয়েবসাইটে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হিসেবে মিরাজের নাম ঘোষণা করে আইসিসি।যেখানে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে হারিয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজজুড়ে মিরাজ ছিলেন দুর্দান্ত। ব্যাট হাতে ৩৮.৬৬ গড়ে করেছেন ১১৬ রান। আর বল হাতে নিয়েছেন ১১.৮৬ গড়ে নিয়েছেন ১৫ উইকেট।

সিরিজের প্রথম টেস্টের দুটি ইনিংসেই ফাইফারের দেখা পেয়েছেন মিরাজ। প্রথম ইনিংসে ৫২ রান দিয়ে তিনি দ্বিতীয় ইনিংসে খরচ করেন ৫০ রান। যদিও টেস্টটি হেরে যায় বাংলাদেশ; তবে মিরাজের বোলিং ছিল দুর্দান্ত।
সিরিজের দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারায় বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে আলো ছড়ান মিরাজ। ১৬২ বলে ১০৪ রানের ইনিংসে বাংলাদেশকে এনে দেন লিড। বল হাতেও তিনি ছিলেন দুর্দান্ত। দুই ইনিংস মিলিয়ে স্রেফ ৩২ রান খরচায় নেন ৫ উইকেট। এই পারফরম্যান্সে ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরাও নির্বাচিত হন তিনি।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au