খেলা

মাঠে ফিরতে প্রস্তুত নেইমার

  • 5:20 am - May 15, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার

মেলবোর্ন ১৫ মে-নেইমার জুনিয়রের মাঠে ফেরার সময় ঘনিয়ে এসেছে। আগামী সপ্তাহে কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে সান্তোস দলের সঙ্গে মেসেইও সফরে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান ফুটবল তারকা।

ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ মে (বৃহস্পতিবার) স্থানীয় সময় রাত ৩:৩০টায়, স্তাদিও রেই পেলের মাঠে।

সান্তোসের পরিকল্পনা, গুরুত্বপূর্ণ এই ম্যাচে অন্তত কিছু সময়ের জন্য নেইমারকে মাঠে নামিয়ে শেষ ষোলো নিশ্চিত করা।

প্রথম লেগে ভিলা বেলমিরোতে তার অনুপস্থিতিতে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। নেইমার গত ১৮ এপ্রিল বাম উরুর পেছনের সেমিমেমব্রানোসাস পেশিতে চোট পান।
ম্যাচের দিন পর্যন্ত তিনি প্রায় পাঁচ সপ্তাহের পুনর্বাসন সম্পন্ন করবেন। চিকিৎসকদের মতে, তার জন্য ৫-৬ সপ্তাহের একটি ইতিবাচক পুনর্বাসন সময় ধরা হয়েছিল, যা সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্তও যেতে পারত।
বর্তমানে নেইমার মাঠে ফেরার শারীরিক প্রস্তুতি পর্বে আছেন। তবে এই রোববার করিন্থিয়ান্সের বিপক্ষে ব্রাজিলিয়ান লিগের নবম রাউন্ডের ম্যাচের দলে তাকে রাখা হচ্ছে না।
সান্তোস ক্লাব জানায়, নেইমার তার পুনর্বাসনে পূর্ণ মনোযোগ দিয়েছেন, প্রতিদিনই রেই পেলে ট্রেনিং সেন্টারে অধিক সময় ব্যয় করছেন, যাতে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন।

এই শাখার আরও খবর

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au