খেলা

একাধিক পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা আমিরাতের

  • 4:54 am - May 16, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার

মেলবোর্ন ১৬ মে-বেশ কিছু পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল সাজিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আসছে লড়াইয়ের জন্য অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচজনকে স্কোয়াডে রেখেছে তারা।

মোহাম্মদ ওয়াসিমের নেতৃত্বে দুই ম্যাচের সিরিজটি জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আমিরাত।

আসছে সিরিজটি দিয়ে গত ডিসেম্বরের পর টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে আমিরাত। পাঁচ মাস আগে তারা খেলেছিল গাল্ফ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে, যেখানে কুয়েতকে হারিয়ে শিরোপা জিতেছিল দলটি।

গাল্ফ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের দলে ২২ জন ক্রিকেটার রেখেছিল আমিরাত। সেখান থেকে এবার বাদ পড়েছেন ১২ জন।

বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম ভ্রাতিয়া আরভিন্দ, বাসিল হামিদ ও জুনাইদ সিদ্দিকি। ২২ বছর বয়সী আরভিন্দ টি-টোয়েন্টিতে আমিরাতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, ১ হাজার ৫২ রান। লেগ স্পিনার জুনাইদের ৯৬ উইকেট এই সংস্করণে দেশটির সর্বোচ্চ। সবচেয়ে বেশি ৭১ ম্যাচ খেলার রেকর্ডও তার। ৬১ ম্যাচ খেলে তালিকায় তৃতীয় স্থানে বাসিল।

আরভিন্দ ও বাসিল গাল্ফ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে খেলেননি। ওই টুর্নামেন্টে সর্বোচ্চ ১২ উইকেট নিয়েছিলেন জুনাইদ।

বাংলাদেশ সিরিজে দলে জায়গা পাওয়া নতুন মুখ বাঁহাতি স্পিনার হায়দার আলি, দুই ডানহাতি পেসার সাঘির খান ও মোহাম্মদ জোহাইদ। এই তিনজনের কেউ এখনও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাননি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় থাকা ইথান ডি’সুজা ও মাতিউল্লাহ খানকেও দলে রেখেছে আমিরাত। তিনটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে ১৯ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ইথানের। আর ৩২ বছর বয়সী ডানহাতি পেসার মাতিউল্লাহ একমাত্র ওয়ানডে খেলেছেন দুই বছর আগে, ২০২৩ সালের মার্চে।

অভিজ্ঞদের মধ্যে আছেন অধিনায়ক ওয়াসিম, যিনি টি-টোয়েন্টিতে আমিরাতের সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০২১ সালে তার অভিষেকের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার দুই হাজার ৫১৫ রানের চেয়ে বেশি করতে পারেননি কেউ।

জাতীয় দলের জার্সিতে ৪০ টি-টোয়েন্টি খেলা ব্যাটসম্যান আসিফ খান, ৩১ টি-টোয়েন্টি খেলা বাঁহাতি পেসার মোহাম্মদ জাওয়াদউল্লাহ আছেন দলে। ওয়ানডে অধিনায়ক রাহুল চোপড়াকেও রাখা হয়েছে।

শারজাহতে আগামী ১৭ ও ১৯ মে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টি স্কোয়াড: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শার্মা, আসিফ খান, ধ্রুভ পারাশার, ইথান ডি’সুজা, হায়দার আলি, মাতিউল্লাহ খান, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, মোহাম্মদ জোহাইব, মোহাম্মদ জুহাইব, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), সাঘির খান, সানচিত শার্মা, সিমরানজিত সিং।

এই শাখার আরও খবর

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au