খেলা

যুক্তরাষ্ট্রে ব্যাট হাতে ঝড় তুললেন সাব্বির রহমান

  • 4:27 am - May 19, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার

মেলবোর্ন ১৯ মে-বাংলাদেশের হয়ে এক সময় মাঠ মাতিয়েছে সাব্বির রহমান। বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিতি ছিল তার।যদিও এখন জাতীয় দলে নেই। ফর্ম খরায় ভুগছেন ঘরোয়া লিগেও। তবে ইংল্যান্ডে গিয়ে করলেন বাজিমাত। বিধ্বংসী ব্যাটিংয়ে দেড়শ ছাড়িয়ে যান তিনি।

বর্তমানে ইংল্যান্ডে টেমস ভ্যালি ক্রিকেট লিগের ডিভিশন ওয়ানে উক্সব্রিজ ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন সাব্বির রহমান। লিগের একটি ম্যাচে আমেরশাম ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৯৬ বলে ১৫২ রানের এক দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটার।

তার ইনিংসটি সাজানো ছিল ৯ ছক্কায়। এই ইনিংসে ভর করে উক্সব্রিজ দলের সংগ্রহ দাঁড়ায় ৩৪৮। তার পাশাপাশি আমান কাদ্রিও খেলেছেন ১৩৪ রানের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে আমেরশাম থেমে যায় ২১৭ রানেই। ফলে ১৩১ রানের বড় জয় পায় উক্সব্রিজ। বল হাতেও ৪ ওভার করেন সাব্বির, তবে ২৭ রান খরচ করেও উইকেটের দেখা পাননি।

এই ম্যাচের আগেরটি ছিল তার লিগ অভিষেক। সেখানে বয়েন হিল ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩৪ বল খেলে করেছিলেন ২৯ রান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ম্যাচের স্কোরকার্ড শেয়ার করে সাব্বির লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। একটি ভালো পারফরম্যান্স সব সময়ই ভালো; সেটা যেখানেই হোক না কেন। দয়া করে আমাকে আপনার দোয়ায় রাখবেন।

এই শাখার আরও খবর

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au