খেলা

আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশের সাতক্ষীরা জেলা

  • 11:39 pm - May 19, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার

মেলবোর্ন ১৯ মে-আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা জেলা। ফাইনাল ম্যাচে তারা ৩-০ সেটে হারিয়েছে রাজশাহী জেলাকে। আর যশোরকে ৩-০ সেটে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়েছে চট্টগ্রাম।

১২টি জেলা দল নিয়ে গত শনিবার শুরু হয় আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা। ‘ক’ গ্রুপে রাজশাহী, ‘খ’ গ্রুপে চট্টগ্রাম, ‘গ’ গ্রুপে যশোর ও ‘ঘ’ গ্রুপে সাতক্ষীরা চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে আসে। শেষ চারের লড়াইয়ে রাজশাহী ৩-০ সেটে যশোরকে এবং সাতক্ষীরা একই ব্যবধানে চট্টগ্রামকে হারায়।

শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রথম দুই সেটে কিছুটা সহজেই জয় পায় সাতক্ষীরা। প্রথম সেট ২৫-১৬ ও দ্বিতীয় সেট ২৫-১৫ পয়েন্টে জিতে সাতক্ষীরা। তবে তৃতীয় সেটে দারুন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে রাজশাহী। ম্যাচে ফিরতে অনেক চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তাদের। ২৫-২৩ পয়েন্টে তৃতীয় সেট জিতে শিরোপা উৎসবে মাতে সাতক্ষীরার মেয়েরা।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au