খেলা

বাংলাদেশ ও পাকিস্তান সিরিজ তিন ম্যাচের

  • 3:11 pm - May 21, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার

মেলবোর্ন ২১ মে-পাঁচটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু উদ্দীপ্ত পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটাররা সিরিজটি সংক্ষিপ্ত করার কথা বলেছেন। বিসিবি সেই প্রস্তাব দিয়েছিল পাকিস্তানকে, আর তাতে রাজিও হয়েছে পিসিবি।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি এখন হবে তিন ম্যাচের। সবকটি ম্যাচ হবে লাহোরে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্র দিয়ে পাকিস্তানের গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

শারজায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচে উপস্থিত ছিলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। দুজন আলাদাভাবে এই সফর নিয়ে আলোচনায় বসেছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তাঁদের আলোচনাতেই সফর চূড়ান্ত হয়েছে বলে খবর।

তিন ম্যাচের সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে সবগুলো ম্যাচই লাহোরে হওয়ার কথা। লাহোরে ২৫ মে পিএসএলের ফাইনাল। এরপর বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে সেখানেই।

ভারত ও পাকিস্তান—দুই দেশ যুদ্ধে জড়িয়ে যাওয়ায় সিরিজ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আসায় দুই দেশেই ফিরেছে ক্রিকেট।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au