খেলা

বিমান জটিলতা শেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল

  • 3:20 pm - May 21, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার

মেলবোর্ন ২১ মে-বৈরী আবহাওয়ার কারণে বেশ ঝামেলাই পোহাতে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলকে। মঙ্গলবার মেলবোর্ন সময় রাত ১০ টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও পরিস্থিতির কারণে যুবা দলকে বহনকারী ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইট (6E 1105) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।

দ্বিতীয় যাত্রায় অবশ্য রাত পৌনে ১টায় ঢাকায় এসে পৌছায় ফ্লাইটটি। বিমানবন্দরে নেমে সরাসরি দলের যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)।

এর আগে প্রথম চেষ্টায় বাংলাদেশকে বহনকারী বিমানটি ঢাকায় নামার অনেকক্ষণ চেষ্টা করে। কিন্তু অবতরণ করতে না পেরে পরে কলকাতায় ফিরে যেতে বাধ্য হয়।

সেখানে ঘণ্টাখানেক অবস্থানের পর ফের রওনা করে ফ্লাইটটি।
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ খেলতে এর আগে ভারতের অরুণাচলে যায় বাংলাদেশ দল।

প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২ গোলে এগিয়ে থাকার পরও ২-২ ব্যবধানে ড্র করে বাংলাদেশ। পরের ম্যাচে অবশ্য ভুটানকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দেন নাজমুল হুদা ফয়সাল-মোর্শেদ আলীরা। সেমিফাইনালে বাংলাদেশের বাধা হতে পারেনি নেপাল। তাদের হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠে লাল-সবুজের দল।
ফাইনালে স্বাগতিক ভারতের সঙ্গে শুরুতেই গোল হজম করে বাংলাদেশ। তবে নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র করে অতিথিরা। এর পর টাইব্রেকারে প্রথম তিনটি সফল স্পট কিকের পরও জিততে পারেনি গোলাম রাব্বানী ছোটনের দল। এর মধ্যে ভারতের দ্বিতীয় শট আটকে দেন বাংলাদেশের গোলরক্ষক মাহিন। এগিয়ে গেলেও শেষের দুটি শটে লক্ষ্যভেদ করতে পারেনি বাংলাদেশ। ফাইনাল হারের কষ্ট নিয়েই দেশে ফিরতে হয় যুবা দলকে।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au