খেলা

বাংলাদেশকে হারিয়ে আরব আমিরাতের ইতিহাস রচনা

  • 4:15 pm - May 22, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার

মেলবোর্ন ২২ মে-শারজাহতে দেখা গেল বাংলাদেশের নাটকীয় ব্যাটিং ধ্বস। তানজিদ হাসান তামিম ছাড়া তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ।

তবে শেষদিকে জাকের আলির সঙ্গে হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের ক্যামিওতে দেড়শ পার করে তারা। এই রান তাড়া করতে নেমে খুব একটা বেগ পোহাতে হয়নি আরব আমিরাতকে।

র‌্যাংকিংয়ের ১৫ নম্বরে থাকা দলটি অনায়াসে জয়লাভ করে গড়ে রেকর্ড। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে আজ বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে আরব আমিরাত।

একইসঙ্গে ২-১ ব্যবধানে তারা জিতে নিয়েছে সিরিজও। একইসঙ্গে আয়ারল্যান্ডের পর দ্বিতীয়বারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড গড়ে তারা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬২ রান। এই রান ৫ বল হাতে রেখে তাড়া করে ফেলে স্বাগতিকরা।

পারভেজ হোসেন ইমনের ডাক মেরে বিদায়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। তিনে নামা লিটন আজ ১৪ রানের বেশি করতে পারেননি। তাওহীদ হৃদয়ও ফেরেন শূন্য রানে। মাহেদি হাসান নেমে করেন ২ রান। ঝড়ো ব্যাট করতে থাকা তানজিদকে ৪০ রানে বোল্ড করে বিপদ কাটান আমিরাত বোলার আকিফ রাজা।

এরপর দ্রুত উইকেট হারান শামিম হোসেন, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব। লড়তে থাকা জাকের আলি টিকার চেষ্টা করেন শেষ পর্যন্ত। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন তিনি। দশম জুটিতে ১২ বলে ৩৪ রানের জুটি গড়েন হাসান ও শরিফুল। ৩ ছক্কায় ১৫ বলে ২৬ রানে অপরাজিত থাকেন হাসান। ৭ বলে ১৬ রান আসে শরিফুলের ব্যাট থেকে।

রান তাড়ায় নেমে আরব আমিরাতের শুরুটা খুব একটা ভালো হয়নি। গত ম্যাচের নায়ক ওয়াসিম এই ম্যাচে ফেরেন ৯ রান করে। আরেক ওপেনার মোহাম্মদ জোহাইবের ব্যাট থেকে আসে ২৯ রান। চারে নামা রাহুল ফেরেন ১৩ রানে। বাকি কাজটা সেরে ফেলেন আলিশান শারাফু ও আসিফ খান। চতুর্থ উইকেটে ৫১ বলে ৮৭ রানের জুটি গড়ে জেতান দলকে।

৪৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন শারাফু। ২৬ বলে ৫ ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন আসিফ।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au