খেলা

আরো শিখতে চান লিটন দাস

  • 4:32 pm - May 22, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার

মেলবোর্ন ২২ মে-আরব আমিরাতের বিপক্ষেও হারবে বাংলাদেশ, এমনটা হয়তো কল্পনাও করতে পারেনি দেশের সমর্থকেরা। অথচ বাস্তবতা হলো, শারজাহতে অনুষ্ঠিত তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। বুধবার রাতে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে আরব আমিরাত।

এই হতাশাজনক ফলাফলের পর বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন, এমন পরাজয় থেকে শিক্ষা নিতে হবে এবং উন্নতির জন্য আরও শিখতে হবে।

যদিও এটি ছিল ২ ম্যাচের প্রস্তুতি সিরিজ। তবে পাকিস্তান সফর পিছিয়ে যাওয়ায় বাড়তি একটি ম্যাচ যুক্ত করে সিরিজটিকে তিন ম্যাচে উন্নীত করে বিসিবি। প্রথম ম্যাচে জয় পেয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের দুই ম্যাচে টানা হেরে সিরিজ খুইয়েছে লিটনের দল। শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৬১ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে দারুণ ব্যাটিং করে ৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় স্বাগতিক আমিরাত।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘অবশ্যই এমন ফল প্রত্যাশিত ছিল না। আমরা এখানে এসেছিলাম জেতার জন্য। তবে এটা ক্রিকেট, এখানে হার-জিত জীবনের অংশ। প্রতিপক্ষ ভালো খেললে তাদের কৃতিত্ব দিতেই হয়।

তবে সামনে ভালো করতে হলে কী করতে হবে, সেটাও বললেন লিটন, ‘ইমন, তামিম, জাকের ব্যাট হাতে ভালো করেছে। ২-১ জন বোলারও ভালো পারফর্ম করেছে। কিন্তু আমরা এখনও শিখছি। ভালো করতে হলে আরও শিখতে হবে এবং মাঠে সেটা কাজে লাগাতে হবে।

এছাড়া মাঠের শিশির নিয়েও আবারও অভিযোগ করেন বাংলাদেশ অধিনায়ক। তিন ম্যাচেই টস হেরে আগে ব্যাট করতে হয়েছে টাইগারদের, যা ফলাফলে বড় প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি। ‘আমরা ব্যাটিংয়ে কিছু ভুল করেছি। এই কন্ডিশন ও উইকেট অনুযায়ী পারফর্ম করতে পারিনি। শিশির পুরো সিরিজেই একটা বড় ফ্যাক্টর ছিল’, বলেন লিটন।

তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তান যাবে। পাকিস্তানের লাহোরে তিন ম্যাচ হবে ২৮ ও ৩০ মে এবং পহেলা জুন।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au