খেলা

আবারো পিএসএলে যুক্ত হলেন রিশাদ হোসেন

  • 9:06 pm - May 22, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার

মেলবোর্ন ২২ মে- বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে পুনরায় পাকিস্তানে ফিরে গেছেন এবং লাহোর কালান্দার্সের সঙ্গে যোগ দিয়েছেন।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে লাহোর কালান্দার্সের গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিতে তিনি প্রস্তুত।

লাহোর কালান্দার্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে রিশাদের ফেরার খবর নিশ্চিত করেছে। ভিডিওতে রিশাদ বলেন, “আসসালামু আলাইকুম সবাইকে।

আমি লাহোর কালান্দার্স পরিবারে ফিরে এসেছি। মাঠে দেখা হবে, ইনশাআল্লাহ আমরা একসঙ্গে শিরোপা জিতব।

এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচে ৯ উইকেট নেন রিশাদ। তার সঙ্গে লাহোর কালান্দার্স দলে রয়েছেন বাংলাদেশের আরও দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

পিএসএল ২০২৫-এর প্লে-অফে লাহোর কালান্দার্স চতুর্থ দল হিসেবে জায়গা করে নিয়েছে। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় গাদ্দাফি স্টেডিয়ামে করাচি কিংসের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে লাহোর। এই ম্যাচে জয়ী দল ২৩ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে।

পিএসএল ২০২৫-এর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে।

এই শাখার আরও খবর

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au