খেলা

সৌদি লিগে জয় পেয়েছে রোনালদোর আল নাসর

  • 9:17 pm - May 22, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার

মেলবোর্ন ২২ মে-মাঠে বারবার বাধা পেয়েছেন, পেনাল্টি থেকেও ব্যর্থ হয়েছেন — তবু শেষ মুহূর্তে এসে গোলের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যাচ শেষে তাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেই নিজের অনুভূতি জানিয়েছেন পর্তুগিজ উইঙ্গার, “এমন একটা রাত… যখন বল কিছুতেই জালে যেতে চাইছিল না… যতক্ষণ না শেষ পর্যন্ত গেল!”

আল-নাসর বনাম আল-খালিজ ম্যাচে শুরুটা খুব একটা সুখকর ছিল না রোনালদোর জন্য।

বেশ কয়েকবার গোলের কাছাকাছি গিয়েও ব্যর্থ হন, এমনকি একটি পেনাল্টিও পোস্টে লেগে ফেরত আসে। তবে ভাগ্য এবার তার পক্ষে ছিল — কারণ সেই মিসের কোনো শাস্তি পেতে হয়নি দলকে।

ম্যাচের স্টপেজ টাইমে আবারও পেনাল্টির সুযোগ পায় আল-নাসর। এবার আর ভুল করেননি রোনালদো।

ঠান্ডা মাথায় গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে বল পাঠান জালে। ৪০ বছর বয়সেও নিজের অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসে ভর করে দলের জয় নিশ্চিত করেন এই পর্তুগিজ তারকা।
আল-নাসরের চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন টিকিয়ে রাখল জয়

স্টেফানো পিওলি’র দল এশিয়ান চ্যাম্পিয়নস লিগ এলিট প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জনের জন্য মরিয়া। কারণ, লিগ শিরোপা তারা হারিয়েছে আল-ইত্তিহাদের কাছে। ম্যাচের শুরুতে জন দুরান গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। রোনালদোর শেষ মুহূর্তের গোলে ম্যাচের ব্যবধান হয় ২-০।

সৌদি প্রো লিগের শেষ ম্যাচে আল-নাসরের প্রতিপক্ষ আল-ফাতেহ। জয় ছাড়া কোনো বিকল্প নেই পিওলির দলের সামনে। তবে চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না, আল-কাদসিয়াহকেও পয়েন্ট হারাতে হবে আল-হিলালের বিপক্ষে।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au