খেলা

জার্মান দলে দুই নতুন মুখ

  • 4:55 pm - May 23, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার

মেলবোর্ন ২৩ মে-গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে নেশন্স লিগের সেমি-ফাইনালে পাচ্ছে না জার্মানি। নিয়মিতদের অনুপস্থিতিতে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্ট্রাইকার নিক ভয়টেমাডে ও মিডফিল্ডার টম বিশফ।

ফাইনালে ওঠার লড়াইয়ে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় আগামী ৪ জুন পর্তুগালের মুখোমুখি হবে জার্মানি। ক্রিস্তিয়ানো রোনালদোর দলের বিপক্ষে ম্যাচটি সামনে রেখে বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমান।

স্টুটগার্টের হয়ে চলতি মৌসুমে ভালো খেলছেন ২৩ বছর বয়সী ভয়টেমাডে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচে ১৬ গোল করার পাশাপাশি তিনটি করেছেন অ্যাসিস্ট। আগামী শনিবার অনুষ্ঠেয় জার্মান কাপের ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।

১৯ বছর বয়সী বিশফ হফেনহেইমের জার্সিতে চলতি মৌসুমে ৪১ ম্যাচ খেলে ৬ গোল করেছেন। সতীর্থের ৩ গোলে রেখেছেন অবদান। সম্ভাবনাময় এই ফুটবলারকে চার বছরের চুক্তিকে দলে নিয়েছে বায়ার্ন মিউনিখ।

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে কেবলই আর্সেনালের জার্সিতে মাঠে ফেরা ফরোয়ার্ড কাই হাভার্টজকে দলে রাখেননি নাগেলসমান। চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুসিয়ালা, অভিজ্ঞ ডিফেন্ডার আন্টোনিও রুডিগার, ফরোয়ার্ড টিম ক্লাইনডিন্সট ও ডিফেন্ডার নিকো শ্লটারবেক।

ফিট হয়ে ওঠা অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিরৎজ, ডিফেন্ডার আন্টোন, ডিফেন্সিভ মিডফিল্ডার আলেকসান্দার পাভলোভিচ ও ফরোয়ার্ড নিকলাস ফুয়েলখুগকে দলে রেখেছেন নাগেলসমান।

নেশন্স লিগের অন্য সেমি-ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। আগামী ৫ জুন হবে দুই দলের লড়াই। এর তিন দিন পর মাঠে গড়াবে ফাইনাল।

আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে জার্মানির বিশ্বকাপ বাছাইপর্ব। প্রথম ম্যাচে স্লোভাকিয়ার মুখোমুখি হবে তারা।

২০১৪ সালে চতুর্থ বিশ্বকাপ জেতা জার্মানি গত দুটি বৈশ্বিক আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। খাদের কিনারে থাকা দলটিকে কক্ষপথে ফেরাতে ২০২৩ সালের সেপ্টেম্বরে নাগেলসমানকে দেওয়া হয় দায়িত্ব। তার কোচিংয়ে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার-ফাইনালে খেলে জার্মানরা।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au