খেলা

পাঞ্জাব কিংস দল নিয়ে আদালতে প্রীতি জিনতা

  • 5:02 pm - May 23, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার

মেলবোর্ন ২৩ মে-সুখের সময়ে পাঞ্জাব কিংসে দুঃখের ভাঙন। প্রায় এক যুগ পর আইপিএলের শেষ চার নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ঠিক এমন সময়েই খবর, কিংসের মালিকানা নিয়ে ঝামেলা চলছে। ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছেন, ঘটনা অনেকটা দূর গড়িয়েছে। বলিউড অভিনেত্রী ও দলের একজন মালিক প্রীতি জিনতা মামলাও ঠুকে দিয়েছেন।

টাইমস নাউ জানিয়েছে, প্রীতি তার দলের দুই মালিক মোহিত বর্মন ও নেস ওয়াদিয়ার বিপক্ষে চন্ডিগড় কোর্টে লিগ্যাল অ্যাকশন নিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, নিয়মবহির্ভূতভাবে বিশেষ সাধারণ সভা ডেকেছিলেন ফ্র্যাঞ্জাইজিটির ও দুই কর্তা। প্রীতি ওই বৈঠক তো বটেই সবধরণের বৈঠক বাতিলের আবেদন করেছেন।

কিংসের পরিচালনার দায়িত্বে আছেন কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেড। দলের বোর্ডে তিন ডিরেক্টর—প্রীতি, মোহিত এবং ওয়াদিয়া। বলিউড অভিনেত্রীর অভিযোগ, গত ২১ এপ্রিল ইজিএম ডাকা হয়। কিন্তু কোম্পানি অ্যাক্ট ২০১৩ এবং আরও বেশ কিছু নিয়ম লঙ্ঘন করে ওই বৈঠক ডাকা হয়েছে।

অবিস্মরণীয় সব গোলের ভিড়ে মেসির পছন্দ ‘কৈশোরের’ সেই গোল!
গ্লোবাল সুপার লিগে খেলবে রংপুর, জানা গেল সূচি
ফিরছেন কাবরেরা, সামিত-হামজা আসবেন কবে?
প্রীতির অভিযোগ, বৈঠকে যথাযথ নিয়ম মানা হয়নি। তিনি জানান, ১০ মে তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই বৈঠক নিয়ে তার আপত্তি রয়েছে। কিন্তু অপর দুই ডিরেক্টরের সম্মতিতে বৈঠক ডাকা হয়। আপত্তি থাকলেও ২১ এপ্রিল বৈঠকে উপস্থিত হন প্রীতি। তার কয়েকদিন পরেই মামলা দায়ের করেন।
আদালতের কাছে প্রীতির আবেদন, ওই বৈঠক এবং সেদিনের সব কার্যাবলি বাতিল করা হোক। মুনিশের ডিরেক্টর পদ বাতিল করা হোক। যতদিন না পর্যন্ত এই মামলার নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত প্রীতি বা করণ পল (আরেকজন পরিচালক) অনুপস্থিতিতে বোর্ড কোনও বৈঠক ডাকা যাবে না।

দলের মালিকানা নিয়ে ঝামেলা চললেও মাঠের খেলায় পাঞ্জাব দারুণ অবস্থানে আছেন। ১২ ম্যাচের ৮টিতে জিতেছে। শেষ চারও নিশ্চিত করে বসেছে। আইপিএলে এবার এগারো বছর পর প্লে অফে উঠেছে পাঞ্জাব, তবে শ্রেয়াস আইয়ারদের সেই আনন্দ ফিকে হতে পারে অন্দরের ঝামেলায়!

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au