খেলা

টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা অ্যাঞ্জেলো ম্যাথিউসের

  • 4:26 am - May 24, 2025
  • পঠিত হয়েছে:৬০ বার

মেলবোর্ন ২৪ মে-টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের বিপক্ষে আগামী ১৭ জুন গলেতে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্ট দিয়েই টেস্ট ক্রিকেটে ১৬ বছরের দীর্ঘ পথচলা শেষ করবেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় ম্যাথিউস লেখেন, ‘শ্রীলঙ্কার হয়ে গত ১৭ বছর ধরে ক্রিকেট খেলা আমার জন্য সর্বোচ্চ সম্মান ও গর্বের বিষয়। আমি ক্রিকেটকে সবকিছু দিয়েছি, বিনিময়ে ক্রিকেট আমাকে সবকিছু দিয়েছে এবং আমাকে আজ এই পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছে।

৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার জানান, টেস্ট থেকে অবসর নিলেও দেশের প্রয়োজন হলে সাদা বলের ক্রিকেটে এখনও তাকে পাওয়া যাবে। যদিও গত এক বছর ধরে সীমিত ওভারের ক্রিকেটে দলে জায়গা পাননি তিনি।

টেস্ট ক্যারিয়ারে ম্যাথিউস খেলেছেন ১১৮টি ম্যাচ। ব্যাট হাতে তার রান ৮১৬৭, গড় ৪৪.৬২।

সেঞ্চুরি ১৬টি, ফিফটি ৪৫টি। টেস্টে শ্রীলঙ্কার হয়ে তার চেয়ে বেশি রান আছে শুধু কুমার সাঙ্গাকারা (১২,৪০০) ও মাহেলা জয়াবর্ধনের (১১,৮১৪)। বোলার হিসেবেও ম্যাথিউসের অবদান ছিল। যদিও নিয়মিত বোলিং করতেন না, তবুও ৮৬ ইনিংসে ৩৩টি উইকেট নিয়েছেন।
২০০৯ সালে অভিষেক হয়েছিল ম্যাথিউস শ্রীলঙ্কার অধিনায়কের দায়িত্বে ছিলেন ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত। এই সময়ে ৩৪টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ১৩টিতে। তার অধিনায়কত্বে সবচেয়ে স্মরণীয় জয় ২০১৪ সালে ইংল্যান্ডের হেডিংলিতে। ম্যাচটিতে ২৪৯ বলে ১৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি, সঙ্গে ক্যারিয়ার সেরা বোলিংয়ে (৪/৪৪) দলের জয়ে রেখেছেন বড় ভূমিকা।

ম্যাথিউসের ক্যারিয়ারে বিতর্কও কম ছিল না। ২০১৭-১৮ সালে শ্রীলঙ্কার সাবেক প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে আলোচনায় আসেন তিনি। এছাড়া চোট ছিল তার ক্যারিয়ারের বড় বাধা। বিশেষ করে হাঁটু ও পায়ের ইনজুরি কারণে বহুবার ছিটকে যেতে হয়েছে দল থেকে। তবে শেষ কয়েক বছর ধরে নিজের ফিটনেসে বিশেষ নজর দিয়েছেন এই অলরাউন্ডার।

আগামী মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। গল টেস্ট দিয়েই ক্রিকেটের অভিজাত সংস্করণকে বিদায় বলবেন শ্রীলঙ্কার অন্যতম সফল ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস।

এই শাখার আরও খবর

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au