খেলা

ইতালিয়ান লিগে এবার শিরোপা ঘরে তুললো নাপোলি

  • 5:43 pm - May 24, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার

মেলবোর্ন ২৪ মে-ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে দুবার সিরি আ শিরোপা জিতেছিল নাপোলি। এরপর তৃতীয় শিরোপা জেতার জন্য দলটিকে অপেক্ষা করতে হয়েছে ৩৩ বছর। অবশেষে ২০২২–২৩ মৌসুমে এসে লুসিয়ানো স্পালেত্তির অধীন তৃতীয় শিরোপা জেতে নেপলসের ক্লাবটি।

তবে তৃতীয় শিরোপা জেতার পর চতুর্থ শিরোপার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না নাপোলিকে। এক মৌসুম বিরতি দিয়ে এবার নাটকীয় এক মৌসুম শেষে আবারও লিগ জিতল ম্যারাডোনার স্মৃতি বিজড়িত ক্লাবটি।

ইতালির শীর্ষ লিগে মৌসুমের শুরু থেকেই নিরঙ্কুশ আধিপত্য ছিল না কারোই। প্রথম দিকে নাপোলি, আতালান্তা ও ইন্টার মিলান নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছে।
দুই দল যখন নিজেদের শেষ লিগ ম্যাচ খেলতে মাঠে নামে, তখন তাদের মধ্যে পয়েন্টের ব্যবধান ছিল ১। অর্থাৎ শেষ ম্যাচে পয়েন্ট হারানোর কোনো সুযোগ ছিল কারোই। তবে নাপোলি জিতলেই চ্যাম্পিয়ন। সে ক্ষেত্রে টানা দ্বিতীয় শিরোপা জিততে না পারার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হবে ইন্টারকে। ম্যাচ শেষে হয়েছেও তা–ই।

ইন্টার কোমোর বিপক্ষে ম্যাচটি ২–০ গোলে জিতেছে ঠিকই, কিন্তু জয় পেয়েছে নাপোলিও। নেপলসের ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে কালিয়ারির বিপক্ষে নাপোলিও জিতেছে ২–০ গোলে। এর ফলে শেষ পর্যন্ত শিরোপা ওঠে তাদের হাতেই। ৩৮ ম্যাচের মৌসুম শেষে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে লিগ শেষ করল ইন্টার।

কাল নাপোলির শিরোপা জয় নিশ্চিতের পরই গোটা স্টেডিয়াম ফেটে পড়ে উল্লাসে। আলোর ঝলকানিতে উদ্ভাসিত হয় নেপলস শহর। মাঠে উদ্‌যাপন করেছেন খেলোয়াড়েরা আর মাঠের বাইরে শহরজুড়ে উল্লাস করেছেন সমর্থকেরা। তিন মৌসুমের মধ্যে দ্বিতীয় শিরোপা জয় নিশ্চিতভাবে নাপোলির জন্য বিশেষ কিছু, যা বিশেষ হয়েছে নাপোলির কোচ আন্তনিও কন্তের জন্যও।

প্রথম কোচ হিসেবে তিনি ভিন্ন তিনটি ক্লাবের হয়ে ইতালিয়ান শীর্ষ লিগের শিরোপা জিতলেন। ২০১১–১২ ও ২০১২–১৩ মৌসুমে কন্তে শিরোপা জিতেছেন জুভেন্টাসের হয়ে। এরপর ২০২০–২১ জিতেছেন ইন্টার মিলানের হয়ে আর এবার জিতলেন নাপোলির হয়ে।

পাশাপাশি এই মৌসুমে নাপোলির লিগ জেতার পথে নিজেকে যেন নতুন করে খুঁজে পেয়েছেন রোমেলু লুকাকু। নাপোলির হয়ে মৌসুমে সর্বোচ্চ ১৪ গোল করেছেন এই বেলজিয়ান স্ট্রাইকার। পাশাপাশি সহয়তাও করেছেন ১০টি গোলেও। নাপোলির লিগ জয়ের আরেক নায়ক স্কট ম্যাকটমিনে। তাঁর গোলসংখ্যা ১২ এবং গোলে সহায়তা ৭টি। এমনকি সিরি আ–তে মৌসুমসেরা খেলোয়াড়ও হয়েছেন ম্যাকটমিনে।
মৌসুমজুড়ে দারুণ খেলা লুকাকু ও ম্যাকটমিনে কাল রাতেও দলের নায়ক হিসেবে আবির্ভূত হন। পয়েন্ট হারালেই লিগের স্বপ্ন শেষ—এমন সমীকরণে দলের জয়ে গোল দুটি করেছেন দুজন। দুটি গোলই অনেক দিন মনে রাখার মতো।

একই সময়ে নিজ নিজ ম্যাচ খেলতে নেমেছিল নাপোলি ও ইন্টার। ২০ মিনিটে ইন্টার এগিয়ে গেলে চাপে পড়ে নাপোলি। ৪২ মিনিটে সেই চাপ কমান ম্যাকটমিনে। মাতেও পলিতানোর ক্রসে দারুণ এক বাইসাইকেল কিকে গোল করে দলকে এগিয়ে দেন স্কটিশ মিডফিল্ডার। এরপর বিরতি থেকে ফিরে দ্বিতীয় গোলটি করেন লুকাকু। প্রায় মাঝমাঠ থেকে বল ধরে এগিয়ে গিয়ে একক প্রচেষ্টায় গোল করেন। এই দুই গোল ম্যাচের পাশাপাশি গড়ে দেয় লিগের ভাগ্যও।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au