বিনোদন

সুদে-আসলে অক্ষয়কে টাকা ফেরত দিলেন পরেশ

  • 8:35 pm - May 24, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার

বলিউডের কমেডি ফিল্ম ‘হেরা ফেরি’-এর তৃতীয় কিস্তি থেকে বাদ পড়েছেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। তার এই সিদ্ধান্ত ঘিরে বলিপাড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এরই মধ্যে জানা গেলো, সুদে-আসলে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থাকে ১১ লাখ রুপি ফেরত দিয়েছেন পরেশ।

বলি হাঙ্গামা-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পরেশ রাওয়াল ছবির জন্য পাওয়া সাইনিং অ্যামাউন্ট ফেরত দিয়েছেন, যা এই প্রকল্পের সঙ্গে তার সম্পৃক্ততার আনুষ্ঠানিক ইতি টেনে দেয়। তিনি ১১ লাখ রুপি ফেরত দিয়েছেন, সঙ্গে দিয়েছেন বার্ষিক ১৫ শতাংশ হারে সুদ এবং অতিরিক্ত কিছু অর্থও।

একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি একটি প্রতিবেদনে জানিয়েছে, পরেশ রাওয়ালের পুরো পারিশ্রমিক নির্ধারিত ছিল ১৫ কোটি রুপি। টার্ম শিট অনুযায়ী তাকে ১১ লাখ রুপি সাইনিং মানি হিসেবে দেওয়া হয়েছিল। চুক্তিতে উল্লেখ ছিল, ছবিটি মুক্তির এক মাস পর তিনি বাকি টাকা তিনি পাবেন।

তবে ছবির মূল শুটিং শুরু হওয়ার কথা আগামী বছরে এবং মুক্তির সম্ভাব্য সময় ২০২৬ সালের শেষ ভাগ বা ২০২৭ সাল। এত দীর্ঘ সময় পর পুরো পারিশ্রমিক পাওয়ার বিষয়টি নাকি পরেশ রাওয়ালের জন্য ছিল মূল আপত্তির জায়গা, যা তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এই সিদ্ধান্তের পর থেকেই অভিনেতার সঙ্গে অক্ষয় কুমারের প্রোডাকশন হাউজ ‘কেপ অফ গুড ফিল্মস’-এর মধ্যে আইনি দ্বন্দ্ব শুরু হয়েছে। প্রোডাকশন হাউজটি ক্ষতিপূরণ দাবি করে পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি টাকার আইনি নোটিশ পাঠায়।

বর্তমানে শুধু একটি প্রোমো শুট সম্পন্ন হয়েছে, যেটি ‘ভূত বাংলো’ সিনেমার সেটে সেই টিম ব্যবহার করে শুট করা হয়েছে।

উল্লেখ্য, ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘হেরা ফেরি’ এবং ২০০৬ সালের ‘ফির হেরা ফেরি’ ছবিকে ধরা হয় বলিউডের কাল্ট ক্লাসিক হিসেবে। বাবুরাও চরিত্রে পরেশ রাওয়ালের অসাধারণ অভিনয় ছিল এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম আকর্ষণ। তার অনুপস্থিতিতে তৃতীয় কিস্তি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au