বিনোদন

২৫ বছরের জীবনে বহু রং দেখেছি: শাকিব খান

  • 8:37 pm - May 24, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার

বিনোদন জগতের ঢালিউড ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে ২৫ বছর পার করে ফেললেন জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এখন তিনি কিং খান নামে পরিচিত। এই সময়ে বাংলার নায়ক বলতে তো একজনই— ঢালিউডের কিং শাকিব খান। কারণ এ মুহূর্তে বাংলা চলচ্চিত্রে আর কোনো তার প্রতিদ্বন্দ্বী খুঁজেই পাওয়া যাচ্ছে না। তিনি এখন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে নাম্বার ওয়ান—ছাত্রও একজন। কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই এগিয়ে যাচ্ছেন তিনি। এ অভিনেতা একের পর এক অ্যাকশন সিনেমায় অভিনয় করে সিনেমা দর্শকদের মাতিয়ে রেখেছেন। এর পাশাপাশি তার আউটলুক তাক লাগিয়ে দিচ্ছে ভক্ত-অনুরাগীদের।

গতকাল শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বসেছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর। সেখানে অনুষ্ঠানের বড় চমক ছিলেন শাকিব খান। ঢালিউডে এ তারকা ২৫ বছর ধরে চলচ্চিত্রশিল্পে অবদান রেখে চলেছেন। তার কাজের স্বীকৃতিস্বরূপ এক বর্ণাঢ্য কর্মজীবনের রজতজয়ন্তীর বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও নির্মাতা মতিন রহমান।

এদিকে সামাজিক মাধ্যমে শাকিব খানের পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, এক ফরমাল-গ্ল্যামার লুকে। ডার্ক ব্লাক স্যুটের ওপর কালো ঝলমলে কোট। চোখে সানগ্লাস আর বুকে ‘SK’ লেখা ব্রোচ—সব কিছু মিলিয়ে শাকিব খান যেন জ্বলে উঠলেন চোখ ধাঁধানো এক নক্ষত্র হয়ে। সেই পোস্টের ক্যাপশনে শাকিব খান লিখেছেন—শান্ত ব্যক্তিদের ঝড়ের চেয়েও বেশি জোরে কথা বলতে দিন।

শাকিব খানের সেই পোস্টটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে পড়ে।  নায়কের ভক্ত-অনুরাগীরাও তা শেয়ার করে শাকিব খানের লুকের প্রশংসা করছেন।  ভক্তদের এমনও দাবি— বলিউডের খানদের সঙ্গে শাকিব খানকে এখন আর আলাদা করা যায় না।

মেরিল-প্রথম আলো পুরস্কারের অনুষ্ঠানে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নিজের দীর্ঘ ক্যারিয়ারে উত্থান-পতনসহ নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন শাকিব খান। কিং খান বলেন, ২৫ বছর পার হয়ে গেছে। এই ২৫ বছরে এত ভাঙাগড়া দেখেছি চলচ্চিত্রে, এত রং দেখেছি জীবনের— কখনো খুব উচ্ছ্বসিত হয়েছি, আবার কখনো অবাক হয়েছি। কখনো খুব দুঃখিত হয়েছি, আবার কখনো রোমাঞ্চিত হয়েছি। আবার অনেক সময় অনেক কষ্টের সাগরেও ভেসেছি।

অনুষ্ঠানে চলচ্চিত্রে শুরুর গল্প বললেন শাকিব খান। এ অভিনেতা বলেন, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, দেখতে-শুনতে হয়তো একটু ভালোই ছিলাম। একটা সিনেমার অফার পেলাম। বলল— তিন মাস সময় লাগবে। তিন মাসেই সিনেমা শেষ হয়ে যাবে। তিন মাসের জন্য এলাম, আর ফিরে যাওয়া হলো না।

নিজের কঠিন সময়ের কথা বলতে গিয়ে শাকিব খান বলেন, এই চলচ্চিত্র জগৎ সত্যি অনেক রং দেখাইয়াছে। একসময় যখন সত্যিই খুব হতাশ হয়ে যেতাম। ভাবতাম— সত্যিই হয়তো বা আমাকে দিয়ে আর কিছু হবে না।

তিনি বলেন, আপনাদের হয়তো কারও কারও মনে থাকতে পারে, কিছু দিন আগে আমেরিকা থেকে যখন এসেছি, অনেক কাছের মানুষকেও বলতে শুনেছি— তোমার দিন শেষ শাকিব, ইউ আর ডেড হর্স। নিজের চেনা মুখগুলোকেই পাল্টে যেতে দেখেছি।

অভিনেতা বলেন, অবাক হয়েছি, দুঃখিত হয়েছি। ভেবেছি হয়তো এখানেই শেষ। ইতি টানতে হবে। আবার ভেবেছি, যাওয়ার আগে একটা ট্রাই (চেষ্টা) তো করে যাই। এত বছর ধরে মানুষ আমাকে এত ভালোবাসল— একটা ট্রাই করে যাই। না হলে ছেড়ে দেব চলচ্চিত্র। শূন্যহাতে এসেছিলাম, যা পেয়েছি তা অনেক।

উল্লেখ্য, কুরবানির ঈদে মুক্তির অপেক্ষায় শাকিব খানের ‘তাণ্ডব’। এবার ‘তাণ্ডব’-এর তাণ্ডব ঘটিয়ে নতুন লুকে হাজির হচ্ছে তিনি। এ নিয়ে সামাজিক মাধ্যম তোলপাড় উঠেছে। ইতোমধ্যে সিনেমা ‘তাণ্ডব’-এর টিজার প্রকাশ হওয়া হয়েছে। সিনেমার টিজারে শাকিবের দলবদ্ধ তাণ্ডবে মুগ্ধ সিনেমাপ্রেমীরা। ‘তাণ্ডব’ সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

এ সিনেমায় শাকিব খানকে দুর্দান্ত অ্যাকশন হিরো রূপে দেখা গেলেও পর্দার বাইরে কিং খান যে গ্ল্যামার ও ব্যক্তিত্বের অনন্য ছাপ দিচ্ছেন, তা বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণ— সদ্যই বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ সম্মাননা পেয়েছেন শাকিব খান।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au