বিনোদন

ইচ্ছা হলে ১৫ দিনেই ওজন কমাতে পারি: ঐশ্বরিয়া

  • 8:42 pm - May 24, 2025
  • পঠিত হয়েছে:৯৯ বার

মা হওয়ার পর শরীরের পরিবর্তন স্বাভাবিক। তা তিনি হোক সাধারণ নারী কিংবা রূপালি পর্দার তারকা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের এ পরিবর্তন নিয়েও চলে চুলচেরা বিশ্লেষণ। এই তালিকা থেকে বাদ যায়নি বলিউড কুইন ঐশ্বরিয়া রাই বচ্চনও।

সাম্প্রতিক কান চলচ্চিত্র উৎসবেও তার সাজ-পোশাকের প্রশংসার মাঝে উঠে এসেছে সেই পুরোনো আলোচনাই—তার ওজন ও চেহারা।

কান-এর লাল গালিচায় ঐশ্বরিয়ার গ্ল্যামার ঝলমলে উপস্থিতি নজর কাড়লেও সামাজিকমাধ্যমে অনেকে কটাক্ষ করতে ছাড়েননি। কেউ বলেন, তার মুখ অনেক ফুলে গেছে, কারও মন্তব্য, ‘চুলের স্টাইল তো আর একটু বদলানো যেত!’ এমন একের পর এক নেতিবাচক মন্তব্যে এবার আর চুপ করে থাকেননি তিনি।

স্পষ্ট জবাব দিলেন ঐশ্বরিয়া—‘আমি মোটা হয়েছি তো তাতে কার কী সমস্যা? আমার শরীর নিয়ে এত আগ্রহ কেন?’

তিনি বলেন, ‘চাইলেই ১৫ দিনে নিজের ওজন কমিয়ে ফেলতে পারি। কিন্তু আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আমি যেমন আছি, তাতেই আমি ভাল আছি। সুতরাং আমার চেহারা নিয়ে কে কী ভাবছে তাতে আমার কিছু যায় আসে না।’

এই মুহূর্তে কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার শাড়ির লুক এবং আত্মবিশ্বাস ভরা উপস্থিতি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। আর সমালোচকদের কটাক্ষের জবাব যেন মিলছে তার সেই স্টাইলেই।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au