খেলা

টেস্টে ভারতের নতুন অধিনায়ক শুভমান গিল

  • 2:00 am - May 25, 2025
  • পঠিত হয়েছে:৯৯ বার

মেলবোর্ন ২৫ মে-ভারতের টেস্ট ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হলো। সদ্য বিদায়ী রোহিত শর্মার জায়গায় পাঁচ দিনের ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন শুভমান গিল।

শনিবার ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে গিলের অধিনায়কত্বের খবর জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলের সহ-অধিনায়ক করা হয়েছে ঋষভ পন্থকে।

ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের দীর্ঘ টেস্ট সিরিজটি শুরু হবে জুন মাসে। সেই গুরুত্বপূর্ণ সফরের দল ঘোষণার সঙ্গে সঙ্গেই আসে আরও এক চমক—রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন এই সিরিজের দলে নেই, কারণ তিনজনই ইতোমধ্যে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

ফলে ভারতীয় টেস্ট দলের নেতৃত্বের ভার পড়ে তরুণ কাঁধে।
২৫ বছর ২৫৮ দিন বয়সে ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার গৌরব অর্জন করলেন গিল।

বয়সের হিসাবে তিনি ভারতের পঞ্চম সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক। তার চেয়ে কম বয়সে ভারতের টেস্ট দলের নেতৃত্বে ছিলেন কেবল মনসুর আলি খান পতৌদি (২১ বছর), শচীন টেন্ডুলকার (২৩), কপিল দেব (২৪) ও রবি শাস্ত্রী (২৫ বছর ২২৯ দিন)।
যদিও লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা খুব বেশি নেই গিলের। এখন পর্যন্ত মাত্র পাঁচটি ফার্স্ট ক্লাস ম্যাচে অধিনায়কত্ব করেছেন, যার একটি ছিল রঞ্জি ট্রফিতে। তবে আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে দ্বিতীয় মৌসুমেই দলকে প্লে-অফে তুলেছেন তিনি। তরুণ এই ব্যাটারের নেতৃত্বগুণে আস্থা রাখছে বোর্ড ও টিম ম্যানেজমেন্ট।

ঘোষিত দলে গিল ছাড়াও জায়গা পেয়েছেন করুণ নায়ার, শার্দুল ঠাকুর ও সাই সুদর্শন। তবে দলে নেই অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি।

ভারতের টেস্ট স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক, উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ইশ্বরন, করুণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব ও জসপ্রিত বুমরা।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au