খেলা

সিরিজ জেতা হলো না বাংলাদেশ এ দলের

  • 2:05 am - May 25, 2025
  • পঠিত হয়েছে:৪৭ বার

মেলবোর্ন ২৫ মে-সিলেটে হারের পর ঢাকায় ছিল ঘুরে দাঁড়ানোর সংকল্প। কিন্তু পারল না বাংলাদেশ ‘এ’ দল। নিউ জিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে ড্র করে নুরুল হাসান সোহানের দল। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে সিরিজ খোয়ায় বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলায় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২ উইকেটে ৮৭ রান করার পরই ড্র মেনে নেয় দুই দল। প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৫৭ রান করে। নিউ জিল্যান্ড ৩৭৯ করে ২০ রানের লিড দেয়।

জাকির হাসান ২৪ ও অমিত হাসান ২১ রানে অপরাজিত ছিলেন। সমান ২৪ রান করে ফেরেন এনামুল হক বিজয় ও জাকির হাসান। কিউইদের হয়ে একটি করে উইকেট নেন যাকারে-বেন লিস্টার।

এর আগে ৪ উইকেটে ২৭৭ রানে দিন শুরু করে নিউ জিল্যান্ড এ। নিক ক্যালি ৮৩ রানে দিন শুরু করে ফেরেন সেঞ্চুরি হাঁকিয়ে। আর ৪৪ রানে দিন শুরু করা বয়েল থামেন ৫৮ রানে।

চতুর্থ দিন ১৬৭ বলে সর্বোচ্চ ১০৩ রান করেন কেলি। স্কোরবোর্ডে বড় অঙ্কের পুঁজি হলেও ব্যাটিং ছাড়েনি তারা। শেষ দিকে ডেন ফক্সকড়ফট ২৭, যাকারে ফউল্কস ১৪ ও জায়দিন লেনক্স ২০ রান করেন।

বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন নাঈম হাসান। ৩ উইকেট নেন খালেদ আহমেদ। ১টি করে উইকেট নেন সাইফ হাসান-হাসান মুরাদ।

এই শাখার আরও খবর

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au