খেলা

জর্ডানে ত্রিদেশীয় নারী টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা বাফুফের

  • 5:13 am - May 26, 2025
  • পঠিত হয়েছে:৫৮ বার

মেলবোর্ন ২৬ মে-জর্ডানে আসন্ন ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজকে সামনে রেখে ২৩ সদস্যের দল চূড়ান্ত করেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার। ‘বিদ্রোহ’ অবসানের পর দীর্ঘদিন দলের বাইরে থাকা রুপনা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও সাগরিকাসহ ৯ জনকে আবারও স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন বাটলার। তবে সেই দলে স্থান হয়নি দলের অভিজ্ঞ ফুটবলার সাবিনা খাতুন ও মাসুরা পারভীনের। এ নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন কোচ পিটার জেমস বাটলার ও বাফুফের নারী ফুটবল উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ।

ধারণা করা হয়েছিল, কোচ পিটার বাটলার সিনিয়র কয়েকজন ফুটবলারকে বাদ দিয়েই জর্ডান সফরের দল তৈরি করবেন। তার বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ ফুটবলারের মধ্যে তিনি বাদ দিয়েছেন সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাৎসুশিমা সুমাইকে।

এই পাঁচজনের মধ্যে সাবিনা ও মাসুরা ভুটানের নারী লিগে ফর্মে থাকার পরও কেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে তা নিয়ে রোববার সংবাদ সম্মেলনে তোপের মুখে পড়েন কোচ পিটার বাটলার ও বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। সংবাদ সম্মেলনে জর্ডানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করা হয়েছে।

সিনিয়র ৫ ফুটবলারকে না ডাকার কারণ ব্যাখ্যা দিয়ে পিটার বাটলার বলেছেন, ‘আমাকে অনেক কিছু বিবেচনা করেই দল তৈরি করতে হয়েছে। ফিটনেস, শৃঙ্খলা এবং আগামীর জন্য একটা শক্তিশালী দল গঠণের জন্যই ডেভেলপমেন্টে গুরুত্ব দেওয়া হয়েছে।’

তিনি সাবিনা প্রসঙ্গে বলেছেন, তার ফর্ম শেষের দিকে। অন্যদের ফিটনেসের ঘাটতি ও লম্বা সময় ধরে অনুশীলনে না থাকার কারণ সামনে এনেছেন।

সাবিনা ও মাসুরাকে কেন নেওয়া হয়নি বাফুফে সে বিষয়ে কোচের কাছে কিছু জানতে চেয়েছিল কিনা সে প্রসঙ্গে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

মেলবোর্ন সময় দুপুরে দল নিয়ে জর্ডান যাবেন পিটার বাটলার। ৩১ মে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচ ৩ জুলাই স্বাগতিক জর্ডানের বিপক্ষে। এছাড়া এই দল নিয়েই আগামী ২৯ জুন মিয়ানমারে শুরু হতে যাওয়া এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে মাঠে নামার সম্ভাবনা রয়েছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হবে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। গ্রুপসেরা দল পাবে ২০২৬ নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকেট।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au