খেলা

বিপিএলের লভ্যাংশ দিবে বিসিবি

  • 2:53 am - May 27, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার

মেলবোর্ন ২৭ মে-বিপিএলের ১১তম আসরে অংশ নেওয়া দেশি-বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফের অনেকেই চুক্তির অর্থ বুঝে পাননি। আসরের রানার্স আপ চিটাগং কিংস ও গ্রুপ পর্বে বিদায় নেওয়া দুর্বার রাজশাহীর বকেয়া অনেক বেশি। টুকটাক অর্থ বকেয়া আছে খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালসের।

বারবার বিসিবি নোটিশ দিলেও এসব বকেয়া পরিশোধ না করায় বিসিবি ফ্র্যাঞ্জাইজির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বিসিবি বিপিএলের লভ্যাংশ দেবে। তবে বারবার নোটিশ দেওয়া সত্বেও যেসব ফ্র্যাঞ্জাইজি বিপিএলে বকেয়া পরিশোধ করেনি তাদের বিরুদ্ধে বিপিএলের গর্ভনিং কাউন্সিল আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বিপিএল চলাকালীন বিসিবি জানিয়েছিল, টুর্নামেন্টে অংশ নেওয়া ফ্র্যাঞ্জাইজিকে টিকিট বিক্রির লভ্যাংশ দেওয়া হবে। গর্ভনিং কাউন্সিলের সভায় তা চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বিসিবি টুর্নামেন্টের প্লে অফে খেলা চার দলকে ৫৫ লাখ ও গ্রুপ পর্বে বাদ পড়া তিন দলকে ৪৫ লাখ টাকা লভ্যাংশ দেবে।

তবে বিসিবির শর্ত হলো, দেশি ও বিদেশি খেলোয়াড় এবং কোচিং স্টাফের বকেয়া পারিশ্রমিক ঈদুল আজহার আগে শোধ করতে হবে। কোন দল কত শতাংশ পারিশ্রমিক দিয়েছে, তার ওপর ভিত্তি করে লভ্যাংশের অর্থ দেওয়া হবে। বকেয়া পাওনা না দিলে লভ্যাংশ দেবে না বিসিবি বরং আইনি ব্যবস্থা নেবে। পারিশ্রমিক বকেয়ার ওপর লভ্যাংশ প্রাপ্তিও কম-বেশি হবে।

বিসিবি জানিয়েছে, তারা বিপিএলের চুক্তির জবাবদিহিতা নিশ্চিত করতে চায় এবং লিগের সততার প্রশ্নে আপোষহীন থাকতে চায়।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au