খেলা

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকে ছিটকে গেলেন ফেরব্রুগেন

  • 3:10 am - May 27, 2025
  • পঠিত হয়েছে:৬৭ বার

মেলবোর্ন ২৭ মে-ক্লাবের সবশেষ ম্যাচেও খেলেছিলেন বার্ট ফেরব্রুগেন। কিন্তু এরপরই বেঁকে বসল তার শরীর। যা দুঃসংবাদ হয়ে এলো নেদারল্যান্ডসের জন্য। বিশ্বকাপ বাছাইয়ে ফিনল্যান্ড ও মাল্টার বিপক্ষে দলের প্রথম পছন্দের গোলরক্ষককে পাবে না তারা।

আগামী ৭ জুন ফিনল্যান্ড ও ১০ জুন মাল্টার মুখোমুখি হবে ডাচরা। এই ম্যাচগুলো দিয়ে শুরু হবে তাদের ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াই।

প্রিমিয়ার লিগে মৌসুমে শেষ ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হয় ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। স্বাগতিকদের ৪-১ ব্যবধানে উড়িয়ে দেওয়া লড়াইয়ে ব্রাইটনের পোস্টের নিচে পুরো ৯০ মিনিট ছিলেন ফেরব্রুগেন।

পরদিনই বিশ্বকাপ বাছাইয়ের আসছে দুই ম্যাচের জন্য ২৩ জনের স্কোয়াডে ঘোষণা করে নেদারল্যান্ডস। সেখানে রাখা হয়নি ফেরব্রুগেনকে। ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন জানান ‘শারীরিক কিছু সমস্যায় ভুগছেন ফেরব্রুগেন এবং সেরে উঠতে তার সময় লাগবে।’

২২ বছর বয়সী ফেরব্রুগেনের জায়গায় কিল স্খেরপেনকে নিয়েছে ডাচরা। স্টুহাম খাৎসের হয়ে অস্ট্রিয়ান বুন্ডেসলিগা জেতা ২৫ বছর বয়সী গোলরক্ষক আগেও দলে ডাক পেয়েছিলেন। কিন্তু এখনও জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি তার। আর্সেনাল ডিফেন্ডার ইউরিয়েন টিম্বারকে দলে রাখেনি ডাচরা

এই শাখার আরও খবর

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au