খেলা

আনচেলত্তির দল ঘোষণা ব্রাজিল টিমে নেই নেইমার

  • 3:28 pm - May 27, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার

মেলবোর্ন ২৭ মে-একদিন আগে ব্রাজিলে পৌঁছেছেন সেলেসাওদের নতুন কোচ কার্লো আনচেলত্তি। সোমবার রিও ডি জেনিরোতে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় ৬৫ বছর বয়সী এ ইতালিয়ানকে। ওই মঞ্চেই ২৬ সদস্যের দল ঘোষণা করেন আনচেলত্তি। সে দলে জায়গা হয়নি নেইমারের। তবে দেড় বছরের বেশি সময় পর জাতীয় দলে ডাক পেয়েছেন কাসেমিরো ও আন্তোনি।

মেলবোর্ন সময় আগামী ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল। এর ৫ দিন পর ম্যাচ খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। মূলত এ দুটি ম্যাচের জন্যই গতকাল দল ঘোষণা করেছেন আনচেলত্তি।

নেইমার ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে বাঁ হাঁটুতে চোট পান নেইমার। এক বছরের বেশি সময় পুনর্বাসনে থাকার পর ক্লাব ফুটবলে ফিরলেও চোটে পড়েছেন নিয়মিতই। সম্প্রতি পেশির চোট কাটিয়ে সান্তোসের হয়ে দুটি ম্যাচ খেলেছেন বটে, কিন্তু সেটা দেখে পুরোপুরি আস্থা রাখতে পারেননি আনচেলত্তি।

নেইমারকে না নেওয়া প্রসঙ্গে ব্রাজিলের নতুন কোচ বলেছেন, ‘আমি চেষ্টা করেছি এমনসব খেলোয়াড়দের বাছাই করতে, যারা ভালো অবস্থায় আছে। নেইমার সম্প্রতি একটা চোটে পড়েছিল। সবাই জানে নেইমার কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে সব সময়ই গুরুত্বপূর্ণ ছিল আর ভবিষ্যতেও থাকবে।

নেইমারের মতো ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের জার্সিতে আর খেলা হয়নি কাসেমিরোরও। তবে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা মিডফিল্ডারকে এবার ডেকেছেন আনচেলত্তি। স্প্যানিশ ক্লাবটিতেও আনচেলত্তির অধীনে খেলেছেন কাসেমিরো। সে অর্থে ব্রাজিল জাতীয় দলে আবারও গুরু-শিষ্যের মিলন হতে যাচ্ছে।

কাসেমিরো প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ও (কাসেমিরো) দুর্দান্ত খেলোয়াড়। আমি ওর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমি মনে করি, জাতীয় দলে এ ধরনের খেলোয়াড়ই দরকার, যাদের মধ্যে নেতৃত্ব,ব্যক্তিত্ব আর প্রতিভার সমন্বয় আছে। অবশ্য ব্রাজিলের কখনোই প্রতিভার অভাব হয় না। এ গুণগুলোর পাশাপাশি আধুনিক ফুটবলে দরকার দায়বদ্ধতা, জেতার তীব্র মনোভাব আর ত্যাগ। কাসেমিরোর মধ্যে এগুলো সব আছে। যাদের ডাকা হয়েছে, তাদের অনেকের মধ্যেই এসব গুণ আছে।

ক্লাব ফুটবলে আরেক শিষ্য ভিনিসিয়ুসকে নিয়েও মন্তব্য করেছেন আনচেলত্তি। মাদ্রিদের এ লেফট উইঙ্গার জাতীয় দলের হয়ে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি। ব্রাজিলের জার্সিতে ৩৯ ম্যাচ খেলে গোল করেছেন মোটে ৬টি। তবে আনচেলত্তির বিশ্বাস, ভিনিসিয়ুসকে ভয়ংকর রূপেই পাওয়া যাবে।

ভিনি প্রসঙ্গে আনচেলত্তির ভাষ্য, ‘ভিনি এখনো ওর সেরা রূপ দেখাতে পারেনি। এখনো যদি ভালো পারফর্ম নাও করে, সামনে করবে। কারণ ও অসাধারণ খেলোয়াড়। একইসঙ্গে কঠোর পরিশ্রমী আর লড়াকু।’

আনচেলত্তি যোগ করেন, ‘সত্যি বলতে ব্রাজিলিয়ানরা জাতীয় দলকে খুব ভালোবাসে। কখনো কখনো ভালো খেলতে তারা অতিরিক্ত চাপ অনুভব করে। এটা তাদের স্বাভাবিক খেলায় প্রভাব ফেলতে পারে। ওই চাপটাই ওদের সেরা পারফরম্যান্সে বাধা হয়ে দাঁড়াতে পারে। আমি পুরোপুরি নিশ্চিত যে, ভিনি জাতীয় দলের হয়ে ওর আসল রূপ দেখাবে।’

এ মুহূর্তে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে ব্রাজিল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। এ অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছেন লিওনেল মেসিরা।

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন, বেন্তো, উগো সোসা।

ডিফেন্ডার: আলেক্সান্দ্রো, আলেক্সান্দ্রো রিবেইরো, বেরাল্দো, আগুস্তো, দানিলো, লিও ওরতিস, মার্কিনিয়োস, কার্লোস ওয়েসলি, ভান্দেরসন।

মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা, আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, এদেরসন, গেরসন।

ফরোয়ার্ড: আন্তনি, এস্তেভাও, গাব্রিয়েল মার্তিনেল্লি, মাথেউস কুইয়া, রাফিনিয়া, রিচার্লিসন ও ভিনিসিয়ুস জুনিয়র।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au