খেলা

ভুল থেকে শিক্ষা নিতে চায় : লিটন দাস

  • 4:23 am - May 28, 2025
  • পঠিত হয়েছে:৫৬ বার

মেলবোর্ন ২৮ মে-বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে চলেছে বুধবার থেকে। সিরিজ শুরুর আগে দলের সহ-অধিনায়ক লিটন দাস জানালেন দলের চেতনা, চ্যালেঞ্জ আর নিজেদের উন্নতির লক্ষ্য নিয়ে স্পষ্ট বার্তা। তার কণ্ঠে ভরসা, আত্মবিশ্বাস, আবার মাটির কাছাকাছি বাস্তবতা—যেখানে সাফল্য নয়, গুরুত্ব পাচ্ছে প্রক্রিয়া।

‘শেষ সিরিজে আমরা আপ টু দ্য মার্ক খেলতে পারিনি,’ স্বীকার করলেন লিটন। ‘তবে এটা একেবারে নতুন সিরিজ, নতুন চ্যালেঞ্জ। অতীতে আমরা কোথায় ভালো করেছি, কোথায় খারাপ, সেসব মাথায় রেখেই এগোনোর চেষ্টা করব।

তার মতে, পাকিস্তানকে নয়, বরং নিজেদের পারফরম্যান্সকে ঘিরেই পরিকল্পনা হচ্ছে দলের ভেতর। ‘আমাদের বিশ্বাস আছে, যে কোনো দলকে হারাতে পারি। তবে ভালো ক্রিকেট খেলতে হবে। স্মার্ট ক্রিকেট খেলতে হবে।

প্রতিপক্ষের তারকাদের অনুপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নন লিটন। বরং বললেন, ‘তারা খুবই ভারসাম্যপূর্ণ দল। বাবর, রিজওয়ান, শাহীনরা বাদ পরলেও তারা জয়ের জন্য মুখিয়ে থাকবে।

বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে চলেছে বুধবার থেকে। সিরিজ শুরুর আগে দলের সহ-অধিনায়ক লিটন দাস জানালেন দলের চেতনা, চ্যালেঞ্জ আর নিজেদের উন্নতির লক্ষ্য নিয়ে স্পষ্ট বার্তা। তার কণ্ঠে ভরসা, আত্মবিশ্বাস, আবার মাটির কাছাকাছি বাস্তবতা—যেখানে সাফল্য নয়, গুরুত্ব পাচ্ছে প্রক্রিয়া।
‘শেষ সিরিজে আমরা আপ টু দ্য মার্ক খেলতে পারিনি,’ স্বীকার করলেন লিটন। ‘তবে এটা একেবারে নতুন সিরিজ, নতুন চ্যালেঞ্জ। অতীতে আমরা কোথায় ভালো করেছি, কোথায় খারাপ, সেসব মাথায় রেখেই এগোনোর চেষ্টা করব।
তার মতে, পাকিস্তানকে নয়, বরং নিজেদের পারফরম্যান্সকে ঘিরেই পরিকল্পনা হচ্ছে দলের ভেতর। ‘আমাদের বিশ্বাস আছে, যে কোনো দলকে হারাতে পারি। তবে ভালো ক্রিকেট খেলতে হবে। স্মার্ট ক্রিকেট খেলতে হবে।

প্রতিপক্ষের তারকাদের অনুপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নন লিটন। বরং বললেন, ‘তারা খুবই ভারসাম্যপূর্ণ দল। বাবর, রিজওয়ান বা শাহীন না থাকলেও প্রভাব ফেলবে না। আমাদের লক্ষ্য, নিজেদের খেলা উন্নত করা।

তাসকিন ও মোস্তাফিজের অনুপস্থিতিতেও কোনো অজুহাত খুঁজছেন না তিনি। ‘তাদের না থাকা মানেই নতুনদের জন্য সুযোগ। কে সেই জায়গা দখল করবে—এটাই এখন দেখার বিষয়।’

লাহোরের উইকেটকে ব্যাটিং সহায়ক বলেই মনে করছেন লিটন। ‘পিএসএলে টিভিতে যতটুকু দেখেছি, উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি। হাই স্কোরিং ম্যাচ হতে পারে। শুধু ভালো খেললেই হবে না, স্মার্ট হতে হবে মাঠে।
শিশিরের প্রভাব নিয়েও সতর্ক তিনি, তবে সেটি নির্ভর করছে ম্যাচের সময় ও পরিবেশের ওপর। ‘আরব আমিরাতে খেলেছি, সেখানকার মতো শিশির থাকলে তা ম্যাচের গতিপথ বদলাতে পারে।
ব্যাটিং নিয়ে ব্যক্তিগতভাবে দায়িত্ব নিচ্ছেন লিটন, তবে জোর দিচ্ছেন সামষ্টিক পারফরম্যান্সে। ‘টি-টোয়েন্টি কখনো একজনের খেলা না। আমরা যদি ব্যাটিং ইউনিট হিসেবে ভালো খেলতে পারি, ফল আসবেই।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au