খেলা

লিভারপুলের শিরোপা জয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা!

  • 4:47 am - May 28, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার

মেলবোর্ন ২৮ মে-ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চ্যাম্পিয়ন লিভারপুলের শিরোপা উদযাপনের মিছিলে একটি গাড়ি উঠে গেলে আনন্দ মিছিলে। মুহূর্তে বিষাদের ছায়া নেমে আসে লিভারপুল শহরে। এই ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়,সন্দেহভাজন ৫৩ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক লিভারপুল সমর্থকদের ভিড়ের ওপর গাড়ি তুলে দেয়।

পরে লিভারপুল এরিয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মার্সিসাইড পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন শ্বেতাঙ্গ ব্যক্তি একজন ব্রিটিশ এবং লিভারপুলের স্থানীয় বাসিন্দা।

পুলিশ জানায়, ‘ঘটনাটি সন্দেহভাজনের একক কর্মকাণ্ড বলে আমরা বিশ্বাস করি এবং এটি সন্ত্রাসী কর্মকাণ্ড নয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, একটি গাঢ় রঙের গাড়ি লিভারপুল ফুটবল দলের ট্রফি প্যারেড চলাকালে হঠাৎ উল্লসিত ভক্তদের ভিড়ের মধ্যে সজোরে ঢুকে পড়ে।

এতে একাধিক ব্যক্তি ছিটকে পড়েন। গাড়ি থামার পর ক্ষুব্ধ জনতা চালককে লক্ষ্য করে হামলা চালাতে গেলে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে ২০ জনকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় এবং ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে গাড়ির নিচে আটকে পড়েন একটি শিশুসহ চারজন।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করেন।
চোখের সামনে ঘটে যাওয়া এই মর্মান্তিক দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে হ্যারি রাশিদ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমার কাছ থেকে মাত্র ১০ ফুট দূরে গাড়িটি মানুষদের ওপর উঠে যায়। হর্নের শব্দ হচ্ছিল—একেকজন লোক যেন গাড়ির বাম্পার থেকে ছিটকে পড়ছে। আমার মেয়ে চিৎকার করতে লাগল, আর চারদিকে শুধু আহত মানুষ।

এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে শহরের রাস্তাজুড়ে হাজার হাজার লিভারপুল সমর্থক নাচে-গানে, পতাকা আর লাল ধোঁয়ার মধ্য দিয়ে উদযাপন করছিলেন প্রিয় দলের শিরোপা।

খেলোয়াড়রা খোলা ছাদের বাসে ট্রফি প্রদর্শন করছিলেন, আর রাস্তাজুড়ে ছিল আনন্দ ও উল্লাস।
লিভারপুল ক্লাব এবং প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে এবং তদন্তে সহায়তার আশ্বাস দিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ঘটনার প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘লিভারপুলের ঘটনা মর্মান্তিক। আহত ও আক্রান্ত সকলের পাশে আমি থাকব। দ্রুত জরুরি সেবা দিতে পারায় আমি উদ্ধারকারীদের ধন্যবাদ জানাই।

ঘটনার পর এক বিবৃতিতে লিভারপুল এফসি জানিয়েছে, তারা পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছে দলটি।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au