খেলা

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা বাফুফের

  • 2:55 am - May 29, 2025
  • পঠিত হয়েছে:৪৯ বার

মেলবোর্ন ২৯ মে-আগামী ১০ জুন ঢাকায় অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে সিঙ্গাপুরের বিপক্ষে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন ছয়জন প্রবাসী ফুটবলার। কিন্তু সুযোগ হয়নি সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগে উন্নিত হওয়া সান্ডারল্যান্ড যুবদলের খেলোয়াড় বাংলাদেশী বংশোদ্ভুত কিউবা মিচেলের। কোচ হাবিয়ের ক্যাবরেরা এই বিষয় সহ প্রাথমিক দল নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন।

মেলবোর্ন সময বুধবার রাতে ঘোষিত এই দলে ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান, কানাডা প্রবাসী শামিত সোম ও ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম ছাড়াও রয়েছেন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক রায়হান কাজী এবং আরেক কানাডা প্রবাসী সৈয়দ শাহ কাজেম কিরমানি। কিন্তু সুযোগ হয়নি কিউবা মিচেলের। এই বিষয়ে অবশ্য যৌক্তিক কারণও রয়েছে। পাসপোর্টের আবেদন করলেও তা এখনও হাতে পাননি কিউবা। পাশাপাশি ফিফার অনুমোদনের বিষয়টিও রয়েছে। তাই বর্তমানে তাকে বাংলাদেশের দলভুক্ত কোনভাবেই সম্ভব নয়। ফলে তাকে সিঙ্গাপুর ম্যাচের জন্য নয়, বরং হংকংয়ের বিপক্ষে ম্যাচের জন্য বিবেচনায় রাখা হচ্ছে। ক্যাবরেরা অবশ্য বিষয়টি খোলাসা না করে পাশ কাটিয়ে গিয়েছেন অন্যভাবে। তিনি বলেন, “তার বিষয়টি ন্যাশনাল টিমস কমিটি বলতে পারবে। জাতীয় দলে তার খেলার অবশ্যই সম্ভাবনা আছে। আমরা তরুণ ও সম্ভাবনাময়দের ডাকবো। তাদের ব্যাপারে আমাদের সতর্ক ও যত্নবান হওয়া উচিত।

ইতালি প্রবাসী ফাহামিদুল আজ বাংলাদেশে এসেছেন। গতবার নানান ঘটনার পর কোচ তাকে আবারো দলে ডেকেছেন। ফাহামিদুল সম্পর্কে কোচ জানান, “আমি ফাহামিদুলের ব্যাপারে খোঁজ খবর রাখছিলাম। গত মার্চ থেকে তার সাথে নিয়মিত যোগাযোগ ছিল। তার ক্লাব কর্তৃপক্ষের সাথেও। দলের যেটা প্রয়োজন, আমার বিশ্বাস সেটা মেটানোর সামর্থ্য তার আছে।”

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে একই ভেন্যুতে ফিফা প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। শিলংয়ে ভারতের বিপক্ষে গত ২৫ জুনের ম্যাচের ২৩ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চন্দন রায়, জুনিয়র সোহেল রানা ও শাকিল হোসেন। প্রাথমিক দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন শামিত সোম এবং মোহামেডানের তরুণ ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত। দীর্ঘদিন পর দলে ফিরেছেন স্ট্রাইকার সুমন রেজা।

দল ঘোষণার পর কোচ ক্যাবরেরা বলেন, “সামনেই রোমাঞ্চকর ক্যাম্প। বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলার জন্য। এর আগে অবশ্য আমরা ভুটানের সাথে ম্যাচ খেলব। ২৬ জন খেলোয়াড় শুক্রবার রিপোর্ট করবেন। আমরা আট থেকে দশ সেশন ট্রেনিং করতে পারবো।

ভুটানের বিপক্ষে ম্যাচ পর্যন্ত এই ২৬ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন করবেন কোচ ক্যাবরেরা। ওই ম্যাচের জন্য কানাডা প্রবাসী শামিত সোমকে ছাড়া বাকি ২৫ জনকে রেখে খেলবেন বাংলাদেশ। এরপরই ঘোষণা করা হবে ২৩ সদস্যের চূড়ান্ত দল।

এই শাখার আরও খবর

বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ভারতের নারী ফুটবল দল

মেলবোর্ন, ৭ জুন: বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় নারী ফুটবল দল। ফাইনালে ৩–১ ব্যবধানে জয় তুলে নিয়ে সব মিলিয়ে এটি ভারতের…

রাত পোহালেই বিসিবি নির্বাচন

মেলবোর্ন, ৭ জুন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au