খেলা

বাংলাদেশী ক্রিকেটার রিপন মন্ডলকে মাঠে হেনস্তা করলো দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বোলার এনটুলি

  • 3:08 am - May 29, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার

মেলবোর্ন ২৯ মে-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ইমার্জিং দলের ম্যাচ। বুধবার, ম্যাচের দ্বিতীয় দিনে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

প্রোটিয়া স্পিনার শেপো এনটুলি ও বাংলাদেশের রিপন মণ্ডলের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা, যা পরে রূপ নেয় শারীরিক হেনস্তায়। রিপনের একটি ছক্কা থেকেই ঘটনার সূত্রপাত। ক্রিজ ছেড়ে এসে এনটুলিকে উড়িয়ে মারেন তিনি। এরপরই উত্তেজিত হয়ে পড়েন অতিথি দলের এই অফস্পিনার।

তর্কে জড়িয়ে পড়ার পর এনটুলি রিপনের হেলমেট টেনে ধরেন ও ধাক্কা দেন। আম্পায়ার ও সতীর্থরা পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে কিছুক্ষণ তাদের কথাও অগ্রাহ্য করেন তিনি। পরে দক্ষিণ আফ্রিকার কয়েকজন খেলোয়াড় এসে এনটুলিকে সরিয়ে নিলেও তারাও রিপনকে উদ্দেশ করে আঙুল উঁচিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

এই ঘটনার পরও রিপনকে চাপ দেওয়ার চেষ্টা অব্যাহত রাখে প্রতিপক্ষ। এক পর্যায়ে এনটুলি রিপনের শরীর বরাবর থ্রো করেন। দুই আম্পায়ারের হস্তক্ষেপে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

বিতর্কিত এই ঘটনার মাঝেও ব্যাট হাতে দলের হাল ধরেন পেসার রিপন মণ্ডল। ৩ চার ও ২ ছক্কায় ৮১ বলে ৪৩ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। এছাড়া মেহেদী হাসান করেন ৪৪ রান এবং রাকিবুল হাসান করেন ৩১ রান।

৭ উইকেটে ২৪২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ দিন শেষে পৌঁছে যায় ৩৭১ রানে এক শক্ত ভিত।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au