খেলা

আইপিএলের প্লে অফে কে কার প্রতিপক্ষ

  • 3:16 am - May 29, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার

মেলবোর্ন ২৯ মে-আইপিএল ২০২৫-এর গ্রুপ পর্বের পর্দা নামলেও উত্তেজনার সূর্য এখন মাত্রই উঠছে। সামনে অপেক্ষা করছে আরও নাটক, আরও বিস্ময় আর রুদ্ধশ্বাস ফাইনাল যাত্রা। গ্রুপ পর্বের উত্তেজনা শেষে এবার শুরু হতে যাচ্ছে আইপিএল ২০২৫-এর চূড়ান্ত পর্ব তথা প্লে-অফের মহারণ।

নাটকীয় সব ম্যাচ আর ব্যাট-বলের রোমাঞ্চে ভরা ছিল এবারের মৌসুম। আর শেষটা হলো ঠিক সিনেমার মতোই। শেষ ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসে প্লে-অফ নিশ্চিত করেছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।

এই জয়ে এক ঢিলে দুই পাখি মারলো বেঙ্গালুরু। একদিকে নিশ্চিত করলো কোয়ালিফায়ার ১, অপরদিকে চূড়ান্ত করলো প্লে-অফের শেষ চারও। এবারের প্লে-অফে জায়গা করে নিয়েছে— পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। চলুন দেখে নেওয়া যাক সময়সূচি।

প্লে-অফের সময়সূচি:

কোয়ালিফায়ার-১ (২৯ মে): পাঞ্জাব কিংস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (রাত ৮টা)
এলিমিনেটর (৩০ মে): গুজরাট টাইটান্স-মুম্বাই ইন্ডিয়ান্স (রাত ৮টা)
কোয়ালিফায়ার-২ (১ জুন): কোয়ালিফায়ার ১-এর পরাজিত বনাম এলিমিনেটরে জয়ী দল (রাত ৮টা)
ফাইনাল (৩ জুন): কোয়ালিফায়ার ১ ও ২ বিজয়ী দল (রাত ৮টা)

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au