খেলা

ঢাকায় পৌঁছেছে ফাহমিদুল

  • 3:27 am - May 29, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার

মেলবোর্ন ২৯ মে-এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্কোয়াডে যোগ দিতে দেশে ফিরেছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম।

বুধবার (২৮ মে) মেলবোর্ন সময় দুপুরে বিমানে ইতালির রোম থেকে ঢাকাতে পৌঁছান তিনি।

জানা গেছে, বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রটোকল অফিসার। আনুষ্ঠানিকতা শেষ করে তাকে সরাসরি জাতীয় দলের টিম হোটেলে নিয়ে যাওয়া হয়।

আগামী পরশুদিন (৩০ মে) আরও কয়েকজন জাতীয় দলে ডাক পাওয়া খেলোয়াড় দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে বাফুফে। তবে সবার আগে দেশে ফিরলেন ফাহমিদুল, যা তার আগ্রহ ও দায়িত্ববোধের পরিচায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত মার্চ উইন্ডোতে সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল, তবে সেই দলে ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ছিলেন না। তাকে বাদ দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ‍ফাহমিদুলকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলও করেন ক্ষুব্ধ সমর্থকরা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোড়ন তোলে।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au