খেলা

বিসিবি সভাপতি ফারুক আহমেদকে সড়াতে এক হয়েছেন ৮ পরিচালক

  • 2:25 am - May 30, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার

মেলবোর্ন ৩০ মে-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে ৮ জন পরিচালক অনাস্থা প্রকাশ করেছেন।

তারা হলেন—নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা, মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, মাহবুব উল আলম, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, মো. মনজুর আলম ও মো. সালাহউদ্দিন চৌধুরী।

একমাত্র পরিচালক আকরাম খান তার বিরুদ্ধে অনাস্থা জানাননি। এই ৮ পরিচালক ফারুকের স্বৈরাচারী আচরণ, দুর্নীতিপরায়ণতা এবং ক্রিকেটের কাজে বিঘ্ন ঘটানোর অভিযোগ এনে তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন।

ফারুক পদত্যাগ না করলেও আর বিসিবিতে থাকতে পারবেন না। গঠনতন্ত্র অনুযায়ী তার পরিচালক পদ বাতিল হয়ে যাবে। ৫ আগস্ট দেশে সরকার পরিবর্তনের পর ২১ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হিসেবে বিসিবি পরিচালক হন ফারুক। এরপর পরিচালনা পর্ষদের সংখ্যাগরিষ্ঠ ভোটে তিনি নির্বাচিত হন সভাপতি।

বৃহস্পতিবার (২৯ মে) পদত্যাগ না করার বিষয়টি ওটিএন বাংলাকে নিশ্চিত করেছেন ফারুক আহমেদ। মুঠোফোনে তিনি বলেন, “পদত্যাগ করব না আমি, কোনো কারণ নেই। কেউ কোনো কারণ দেখাতেও পারেনি।

এর কিছুক্ষণ পরেই ৮ পরিচালকের অনাস্থার বিষয়টি প্রকাশ্যে আসে। এখন ফারুকের জায়গায় এনএসসির প্রতিনিধি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের আসার কথা রয়েছে।

গত বছরের ৫ আগস্ট দেশে ক্ষমতার পরিবর্তনের পর বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। রাজনৈতিক পটপরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির জন্য ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিমকে পরিচালক হিসেবে নিয়োগ দেয়। পরবর্তীতে ফারুক বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পান।

তবে শুরু থেকেই তার কাজ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। পাশাপাশি মাঠের ক্রিকেটেও নেই কোনো সুখবর। এসব কারণেই বিসিবি সভাপতি হিসেবে তিনি প্রবলভাবে সমালোচিত।

এই শাখার আরও খবর

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর

মেলবোর্ন, ২২ জুলাই:  পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…

দ্বিতীয় দিনেও উত্তাল দিল্লি, বাধা ডিঙিয়ে জড়ো হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী ও তরুণদের আন্দোলন এখন দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। শিক্ষাব্যবস্থায় সংস্কার, স্বচ্ছতা নিশ্চিত…

মিথেন গ্যাস লিক ও বিস্ফোরণে সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়,মৃতের সংখ্যা ২০ ছাড়ানোর আশঙ্কা

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের সিকিমে নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au